330
ইয়ামাহা সবসময় গ্রাহকদের জন্য আধুনিক প্রযুক্তির সব মোটরসাইকেল বাজারে নিয়ে আসে। যার কারণে দেশের বাজারে ইয়ামাহা মোটরসাইকেল এর চাহিদা অন্য যেকোনো ব্র্যান্ড থেকে আলাদা। এরই ধারাবাহিকতায় ২৮ নভেম্বর ২০২৩ এসিআই সেন্টার, ঢাকায় ইয়ামাহা অ্যারক্স ১৫৫ স্কুটার এর উদ্বোধন করেন এসিআই মটরস।
ইয়ামাহা মটর ইন্ডিয়া গ্রæপ এর চেয়ারম্যান জনাব এইশান চিহানা এবং এসিআই মটরস এর নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাসসহ এসিআই মটরস এর অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এসিআই মটরস বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেলের একমাত্র ডিস্ট্রিবিউটর ও টেকনিক্যাল কোলাবোরেটেড পার্টনার যার শুরু হয়েছে ২০১৭ সাল থেকে। উল্লেখ্য, স্বনামধন্য প্রতিষ্ঠান এসিআই লিমিটেড এর একটি সহায়ক প্রতিষ্ঠান হল এসিআই মটরস।

