বরষা ক্রিয়েটিভ সলিউশন এর আয়োজনে দেশে প্রথম বারের মতো ছোট্ট সোনামনিদের নিয়ে গানের উৎসব। চিলড্রেন মিউজিক ২০২৪
দেশে প্রথম বারের মতো ছোট্ট সোনামনিদের নিয়ে গানের উৎসব। এটি কোন বিশেষ প্রতিযোগিতা নয় একটি সাজানো মঞ্চ বিশেষ।
যেখানে আপনার শিশু সন্তানটি গাইবে প্রাণখুলে। এখানে তাদের মেধা বিকাশের সূচনা হবে।
যেহেতু এটি একটি দেশব্যাপী কার্যক্রম তাই এখানে বাছাই পর্ব থাকবে বটেই কিন্তু শিশুমন চিন্তা করে কাউকেই এককভাবে প্রথম, দ্বিতীয়, তৃতীয় অথবা কোন স্থান নির্বাচিত করা হবেনা। তবুও অনুষ্ঠানের জন্যই আমরা বাছাই করবো দেশ সেরা ২০ জন শিশু শিল্পী। যারা সকলেই অংশগ্রহণ করবে মূল অনুষ্ঠানে ও সকলেই হবে বিজয়ী। এছাড়াও অংশগ্রহণকারী সকল শিশুই হবে উত্তীর্ণ।
প্রিয় সুধী, আপনার সন্তান কি গান গাইতে পারে?
শুরু হচ্ছে চিলড্রেন মিউজিক ২০২৪।
অনলাইন রেজিষ্ট্রেশন এর মাধ্যমে আপনার সন্তানও অংশগ্রহন করতে পারে আমাদের এই আয়োজনে। রেজিষ্ট্রেশন শুরু ১৬ ই ডিসেম্বর ২০২৩। চলবে ৩০ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত। তাই দেরি না করে আজই তৈরি হোন আর রেজিষ্ট্রেশন করুন ১৬ ডিসেম্বর ২০২৩ থেকে। 📢

👉 রেজিষ্ট্রেশনের নিয়মাবলীঃ
১. প্রতিটি আবেদনকারী শিশুর ১টি করে গানের ভিডিও পাঠাতে হবে আমাদের ইমেইলে অথবা হোয়াটসএ্যাপে।
২. ধারনকৃত গানের ভিডিও ল্যান্ডস্কেপ বা আড়াআড়ি ভাবে ধারন করতে হবে। ভিডিও রেজুলেশন ৭২০ বা ১০৮০।
৩. প্রতিটি ভিডিওর সাথে শিশুর পুর্ন নাম, বয়স, অভিভাবকের ফোন নাম্বার ও ইমেইল এ্যড্রেস পাঠাতে হবে।
৪. অনলাইনে অংশগ্রহণকারী সকল শিশুদের মাঝে থেকে বাছাই করা হবে ২০ জন শিশু। বিজ্ঞ বিচারকগনের মাধ্যমে যাচাই করেই বাছাই করা হবে সেই ২০ জন শিশু শিল্পী। যারা পরবর্তীতে ঢাকায় মূল পর্বে অংশগ্রহন করবে।
৫. মূল পর্বের অনুষ্ঠান দেশের স্বনামধন্য একটি স্যাটেলাইট টিভিতে প্রচার করা হবে।
৬. সকল অংশগ্রহনকারী শিশুদের জন্য থাকবে সার্টিফিকেট অফ পার্টিসিপেশন, সৌজন্য উপহার এবং ‘হেপাটাইটিস-বি’ ফ্রি স্ক্রিনিং ও চিকিৎসা সুবিধা। অনুষ্ঠান পরবর্তীতে তা কুরিয়ার যোগে পাঠিয়ে দেয়া হবে।

👉 প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য থাকছেঃ
১. চুড়ান্ত পর্বে অংশগ্রহনকারী ২০ শিশুর জন্য থাকবে সমান ও অভিন্ন পুরস্কার।
২. সার্টিফিকেট অফ এপ্রেসিয়েশন, ক্রেস্ট, মেডেল, টি-শার্ট ও শিক্ষা সামগ্রী। থাকবে ‘হেপাটাইটিস-বি’ ফ্রি স্ক্রিনিং ও চিকিৎসা সুবিধা।
৩. এছাড়াও থাকবে আকর্ষনীয় পুরস্কার।

আপনার শিশু সন্তানটিকে তার মেধা প্রকাশের সুযোগ দিন এখনই। আগামীতে তারাই নেতৃত্ব দিবে এ দেশ ও জাতিকে।
আমাদের উদ্দেশ্য সেরাদের সেরা প্রমাণ করা নয়। শুধুমাত্র একটি স্বপ্নের মঞ্চ তৈরি করে দেয়া যেখানে শিশুরা তাদের স্বপ্নের সূচনা করবে আনন্দ চিত্তে।
ভিডিও পাঠানোর ঠিকানা 👉 borsha4me@gmail.com
👉 Whatsapp: 01977477407

👉 অংশগ্রহনকারী প্রতিটি শিশুর বয়সসীমা অনুর্ধ্ব ৭ বছর হতে হবে।
সেক্ষেত্রে জন্মনিবন্ধন প্রদর্শন প্রযোজ্য।
বিঃদ্রঃ- 👉 প্রতিটি অংশগ্রহনকারী শিশুদের পাঠানো গান সোস্যাল মিডিয়া, ফেসবুক ও ইউটিউবে প্রচার করা হবে। সেক্ষেত্রে কোন অভিযোগ গ্রহণযোগ্য নয়।
👉 চুড়ান্ত অনুষ্ঠান পরবর্তীতে জানানো হবে। অনুষ্ঠান সংক্রান্ত সকল সিদ্ধান্তই কর্তৃপক্ষের নিকট সংরক্ষিত।
👉 আয়োজনে:- borsha creative solution । সার্বিক সহযোগিতায়:- Nandonik Solution ও News Cloud 21
👉 আমাদের ফেইসবুক পেইজ : https://www.facebook.com/childrenmusic2024

