বাংলাদেশে প্রথমবারের মতো পালিত হয়ে গেল “বিশ্ব মুভমেন্ট ডিজঅর্ডার ডে ২০২৩”
ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের তত্ত্বাবধানে ২৯শে নভেম্বর, ২০২৩ তারিখে বাংলাদেশে প্রথমবারের মতো পালিত হয়ে গেল “বিশ্ব মুভমেন্ট ডিজঅর্ডার ডে ২০২৩” এবং এই আয়োজনটির সর্বাত্মক সহযোগিতায় সায়েন্টিফিক পার্টনার হিসেবে ছিল এসিআই ফার্মাসিউটিক্যালস লিমিটেড। মুভমেন্ট ডিজঅর্ডার সম্পর্কিত রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে গত বছর প্রথমবারের মত ইন্টারন্যাশনাল পারকিন্সন্স এবং মুভমেন্ট ডিজঅর্ডার সোসাইটি এই দিবসটি আন্তর্জাতিকভাবে ঘোষণা করে, যা এই বছরই প্রথমবারের মত বাংলাদেশে উদযাপিত হয়েছে। এই দিবসে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে সচেতনতা র্যালিসহ একটি সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়। এই সায়েন্টিফিক সেমিনারে সভাপতিত্ব করেছেন দেশের প্রখ্যাত নিউরোলজিস্ট এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. কাজী দ্বীন মোহাম্মদ এবং সহ-সভাপতিত্ব করেছেন প্রতিষ্ঠানটির যুগ্ম পরিচালক প্রফেসর তা, বদরুল আলম। উক্ত অনুষ্ঠানে মুভমেন্ট ডিজঅর্ডার সম্পর্কিত চারটি বিষয় নিয়ে প্রবন্ধ পরিবেশন করেন সহযোগী অধ্যাপক ডা. আবু নাঈম, সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ আরিফুল ইসলাম, সহযোগী অধ্যাপক ডা. জালাল উদ্দিন রুমি এবং সহযোগী অধ্যাপক ডা. ইমরান সরকার। উক্ত আলোচনায় বিশেষজ্ঞ মতামত প্রকাশ করেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের নিউরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মালিহা হাকিম, নিউরো ইন্টারভেনশন বিভাগের প্রধান অধ্যাপক ডা. কাজী মহিবুর রহমান, শিশু নিউরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. নারায়ণ সাহা, নিউরো-ফিজিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. রাজিব নয়ন চৌধুরী, নিউরোসার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. জাহেদ হোসেন, নিউরোলজি বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ তৌহিদুল ইসলাম চৌধুরী, নিউরোলজি বিভাগের ডা. শরীফ উদ্দিন খান, নিউরোলজি বিভাগের অধ্যাপক ডা. আফজাল মমিন, ফিজিক্যাল মেডিসিন এবং রিহ্যাবিলিটেশন বিভাগের প্রধান অধ্যাপক ডা. খুরশিদ মাহমুদ এবং মনোরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এম এম জালাল উদ্দিন। এই অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ সেলিম শাহী এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ক্লিনিক্যাল নিউরোলজি বিভাগের অধ্যাপক ডা. এম এস জহিরুল হক চৌধুরী। সবশেষে, এসিআই ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন এসিআই ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মেডিকেল সার্ভিস বিভাগের প্রধান ডা. রুমানা দৌলা।
তথ্যসুত্র:: এসিআই।

