Home জাতীয় শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে ৩ দিনব্যাপী কর্মসূচী। আয়োজনেঃ বাংলাদেশ শিল্পকলা একাডেমির

শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে ৩ দিনব্যাপী কর্মসূচী। আয়োজনেঃ বাংলাদেশ শিল্পকলা একাডেমির

by Razon

আগামিকাল ১৪ই ডিসেম্বর ২০২৩ শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে দিনব্যাপী নানা অনুষ্ঠানমালা ও কর্মসূচীর আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। একইসাথে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে ১৫ ও ১৬ ডিসেম্বর ২ দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এ উপলক্ষ্যে ৩ দিনব্যাপী কবিকণ্ঠে কবিতা পাঠ, আবৃত্তি, অ্যাক্রোব্যাটিক প্রদর্শনী, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আগামীকাল ১৪ ডিসেম্বর ২০২৩ বৃহস্পতিবার শহীদ বুদ্ধিজীবী দিবসে সকাল ৯.০০টায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ও রায়ের বাজার বধ্যভূমিতে শহীদদের স্মরণে একাডেমির পক্ষ থেকে শ্রদ্ধাজ্ঞাপন করা হবে। সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ও রায়ের বাজার বধ্যভূমিতে সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হবে। স্বরচিত কবিতাপাঠ, আবৃত্তি ও দেশের গান এবং সন্ধ্যা ৫.৩০ টায় একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
১৫ ডিসেম্বর ২০২৩ শুক্রবার, সন্ধ্যা ৫.৩০ মিনিটে একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে শিশু-কিশোর ও যুবদের নিয়ে বিজয়ের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
১৬ ডিসেম্বর ২০২৩ শনিবার, সকাল ৯.০০ টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে একাডেমির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির কর্মকর্তা, শিল্পী এবং কর্মচারীবৃন্দ। সকাল ৯.১৫ মিনিটে আয়োজিত হবে স্বরচিত কবিতাপাঠ, আবৃত্তি, দেশের গান ও অ্যাক্রোবেটিক প্রদর্শনী। সন্ধ্যা ৫.৩০ টায় একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে বিজয় দিবসের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

তথ্যসুত্র: জনসংযোগ কর্মকর্তা, বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

You may also like

Leave a Comment