Razon
Russian House in Dhaka jointly organized Soviet/Russian Graduates Day with the Soviet Alumni Association, Bangladesh (SAAB). Graduates from the Soviet Union and Russia were present at the ceremony.
Mr. Pavel Dvoychenkov, director of the Russian House in Dhaka gave a welcome speech. He wished and congratulated all the graduates who attended the event, recalling in his speech that since Bangabandhu Sheikh Mujibur Rahman’s visit to the Soviet Union in 1972, many Bangladeshi students from Bangladesh went to the Soviet Union on government scholarships and later returned to Bangladesh and held high positions in the development activities of Bangladesh.
He also said that due to the interest of Bangladeshi students, the Russian government is increasing the number of education scholarships day by day. In the academic year 2023-2024 the number of scholarships was 110 and in the academic year 2024-2025 124 scholarships have been allocated. The Russian House in Dhaka is always active in this regard.
The Honorable Minister-Counsellor of the Russian Embassy in Bangladesh, Ms. Ekaterina Semenova congratulated everyone on the occasion.
President of the Soviet Alumni Association, Bangladesh, Mr. Taqsem Ahmed Khan thanked the Director of the Russian House in Dhaka for including them in various activities of the Russian House in Dhaka. He gratefully recalled that the Soviet Alumni Association of Bangladesh was born in this Russian House in Dhaka, which was then the Soviet Cultural Center.
In the second part of the program the graduates performed Russian and Bengali songs and their kids performed dance. The joyous event was very enjoyable.
বেস্ট সাইলেজ উৎপাদনে ’এগ্রি এন্ড ফার্মিং অ্যাওয়ার্ড ২০২৩’ পেল রুপাই সাইলেজ।
ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ। আর সেই পথ ধরেই দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে দেশের কৃষি ও কৃষিঅর্থনীতি। প্রান্তিক কৃষকের উন্নয়নে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর সাথে সমানতালে কাজ করে যাচ্ছে এগ্রো একরস লিঃ। প্রতিষ্ঠানটির অন্যতম একটি প্রোডাক্ট রুপাই সাইলেজ। মূলত দুধ ও মাংস উৎপাদনকারী উভয় প্রকার গরুর জন্যই দারুন ফলদায়ক এটি। গবাদি পশু পালনের খরচ কমানো ও কাঁচা ঘাসের ঘাটতি পূরণে রুপাই সাইলেজ সাপ্লিমেন্ট হিসেবেও অধিক গুরুত্বপূর্ণ।
সম্প্রতি বাংলাদেশের অন্যতম সংবাদ ভিত্তিক স্যাটেলাইট টেলিভিশন ‘এটিএন নিউজ কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বিশেষ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা ও পুরস্কৃত করেন।
গত ৪ ডিসেম্বর ২০২৩ বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে এক জাকজমকপূর্ণ অনুষ্ঠানে বেস্ট সাইলেজ ম্যানুফ্যাকচারার বিভাগে রুপাই সাইলেজ কে পুরস্কার প্রদান করা হয়। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এইচ আর কে আমিনুর রহমান পুরস্কারটি গ্রহণ করেন। পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় কৃষিমন্ত্রী জনাব মোঃ আব্দুর রাজ্জাক এমপি, এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডঃ মাহফুজুর রহমান সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
পুরস্কার পেয়ে এগ্রো একরস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক এইচ আর কে আমিনুর রহমান বলেন- প্রচলিত সাইলেজের ভীরে রুপাই সাইলেজ সকলের ধারনায় পাল্টে দেবে। ’এগ্রি এন্ড ফার্মিং অ্যাওয়ার্ড ২০২৩’এর সম্মাননা আরও বেশি কাজের অনুপ্রেরণা যোগাবে। বাংলাদেশের গবাদিপশু খাতকে আরো আধুনিক ও স্মার্ট করতে সকলের ঐকান্তিক সহযোগিতায় আমরা গুরুত্বপূর্ণ অবদান রাখতে চাই।
ডেস্ক: নিউজ ক্লাউড ২১
“আমাকে অন্যায় ভাবে বহিষ্কার করা হয়েছে” বান্দরবান জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল কুদ্দুছ
এন্ড্রো ত্রিপুরা
বান্দরবান প্রতিনিধি।।
দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে ২য় বারের মতো বান্দরবান জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল কুদ্দুছকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার ২ডিসেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এই বিষয়ে বান্দরবান জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল কুদ্দুছ সাংবাদিকদের বলেন, কোন প্রকার কারন দর্শানো নোটিশ না দিয়ে এই ধরণের বহিষ্কার করা অন্যায়, আমি প্রত্যাহারের জন্যও আবেদন করবো না। বিএনপির নেতা আব্দুল কুদ্দুছ এর বহিষ্কার প্রসঙ্গে বান্দরবান বিএনপির সিনিয়র সহ সভাপতি ওসমান গণি সাংবাদিকদের জানান,আমি চিকিৎসার জন্য বর্তমানে ঢাকায় অবস্থান করছি, কুদ্দুছ চেয়ারম্যান এর বহিষ্কার করার বিষয়ে আমি কিছু জানিনা।
প্রসঙ্গত, আব্দুল কুদ্দুছ বান্দরবান সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। দলের সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধীতা করার কারনে ২০১৯ সালের ৩ মার্চ জেলা বিএনপির এই প্রভাবশালী নেতাকে বহিষ্কার করা হলে পরে প্রত্যাহার করা হয়। ২ডিসেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২য় বারের মতো বান্দরবান জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল কুদ্দুছকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়।
আ:লীগের প্রার্থী বীর বাহাদুর উশৈসিং,স্বতন্ত্র প্রার্থী মংঞে প্রু চৌধুরী এবং জাতীয় পার্টির প্রার্থী এটি এম শহিদুল ইসলামের মনোনয়ন বৈধ ঘোষণা
বান্দরবান প্রতিনিধি।।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান ৩০০ নং সংসদীয় আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বীর বাহাদুর উশৈসিং,স্বতন্ত্র প্রার্থী মংঞে প্রু চৌধুরী এবং জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এটিএম শহিদুল ইসলামের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন। রবিবার ৩ডিসেম্বর সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে তিন প্রার্থীর মনোনয়ন যাচাই- বাছাইয়ের পর তাদের প্রার্থিতা বৈধ ঘোষণা করেন রিটার্নিং অফিসার।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রায়হান কাজীমি, জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ সাদাত হোসেন’সহ প্রার্থীর প্রস্তাব কারী, সমর্থনকারীসহ অন্যরা । উল্লেখ্য এই আসন হতে বিগত ৬ টি জাতীয় নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত নৌকার প্রার্থী বীর বাহাদুর উশৈসিং নির্বাচিত সাংসদ ছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বান্দরবান-৩০০ নং আসনের ৭টি উপজেলা, ২টি পৌরসভা, ৩৪ টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২,৯৩,৯১১ জন। এর মধ্যে ১,৫২,৭৭৯ জন পুরুষ, ১,৪১,১৩২ জন মহিলা ভোটার রয়েছে। মোট ভোট কেন্দ্রের সংখ্যা- ১৮২ টি।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আজ ৩০ নভেম্বর ২০২৩ এর বিভিন্ন আয়োজন।
জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হল: সন্ধ্যা ৬:৩০ টা, উত্তরণ- বিবেকানন্দ থিয়েটার
জাতীয় গ্যালারি (গ্যালারি-২): সকাল ১১:০০ টা থেকে রাত ৮:০০ টা
আর্ট এবং ফটোগ্রাফি প্রদর্শনী ২০২৩- বাংলাদেশ-চায়না ফেন্ডশিপ সেন্টার
তথ্যসুত্র: জনসংযোগ কর্মকর্তা,
বাংলাদেশ শিল্পকলা একাডেমি
বাংলাদেশের শিল্পকলা একাডেমিতে বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স ও সনদ বিতরণ অনুষ্ঠিত।
বাংলাদেশের শিল্পকলা একাডেমিতে নবনিযুক্ত ১১-২০তম গ্রেডের কর্মচারীদের স্বল্পমেয়াদী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স ও সনদ বিতরণ অনুষ্ঠিত।
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নবনিযুক্ত ১১-২০তম গ্রেডের ৩৩ জন কর্মচারীদের স্বল্পমেয়াদী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ বিভাগের ব্যবস্থাপনায় একাডেমিতে আজ ২৯ নভেম্বর বিকাল ৩.০০টায় কর্মচারীদের আনুষ্ঠানিকভাবে সনদপত্র বিতরণ করেন একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী। ১৪ দিনব্যাপী স্বল্পমেয়াদী বুনিয়াদি কোর্সের সমাপনী দিনে আজ সনদপত্র বিতরণের এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন একাডেমির সম্মানিত সচিব জনাব সালাহউদ্দিন আহাম্মদ। সভাপতিত্ব করেন প্রশিক্ষণ বিভাগের পরিচালক জনাব মুহাম্মদ শরিফুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন একাডেমির কর্মকর্তাবৃন্দরা।
একাডেমির মহাপরিচালক সবাইকে স্বাগত জানিয়ে বলেন, ’যে যার অবস্থান থেকে সংস্কৃতির ধারক হয়ে ওঠতে হবে। সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে দেশের সংস্কৃতি চেতনা ও এই ধারাকে সমুন্নত রাখতে সবাই হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে” ।
স্বল্পমেয়াদী এ বুনিয়াদি কোর্সের মাধ্যমে কর্মীকে দক্ষ করে গড়ে তোলার লক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি এ ধরনের প্রশিক্ষণ আয়োজন করে থাকে। প্রশিক্ষণে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ইতিহাস, রূপকল্প, অভিলক্ষ্য, কার্যক্রম, বাংলাদেশের সংবিধান, আইন, বিধিমালা সম্পর্কে সম্যক ধারনা; প্রকল্প ব্যবস্থাপনা; আর্থিক সুবিধাদি; বিভাগীয় মামলা, তদন্ত প্রক্রিয়া; বার্ষিক কর্মসম্পাদন চুক্তি; ই-গভর্নেন্স ও ইনোভেশন; সেবা প্রদান প্রতিশ্রুতি ও তথ্য অধিকার আইন; ডি নথি; অনুষ্ঠান আয়োজন ও ব্যবস্থাপনা; চারুকলা ও বাংলাদেশের চিত্রশিল্প সম্পর্কে সম্যক ধারণা; নন্দন তত্ব; বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে সম্যক ধারণা; সংগীত, নৃত্য ও আবৃত্তির ইতিহাস বিষয়ে সম্যক ধারণা; লোক সংস্কৃতি ও ক্ষুদ্র নৃগো্ষ্ঠীর জীবন সংস্কৃতির সম্যক ধারণা ইত্যাদিসহ নানাবিদ প্রশিক্ষণ প্রদান করা হয়।
তথ্যসুত্র: জনসংযোগ কর্মকর্তা,
বাংলাদেশ শিল্পকলা একাডেমি
বান্দরবানে মনোনয়ন জমা দিলেন আঃ লীগ প্রার্থী বীর বাহাদুর ও স্বতন্ত্র মংঞে প্রু চৌধুরী
দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে আনন্দঘন পরিবেশে বান্দরবান আওয়ামী লীগ প্রার্থী পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
২৯ শে নভেম্বর বুধবার সকালে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিনের কাছে এই মনোনয়ন ফরম জমা দেন তিনি।
অন্যদিকে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রাজপুত্র মংঞে প্রু চৌধুরী ও রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন জমা দেন। মনোনয়নপত্র জমা দানের সময় জেলা আওয়ামী লীগের সভাপতি বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, সহ-সভাপতি পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য আলহাজ্ব মোঃ শফিকুর রহমান, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষ্মীপদ দাস,যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, সাংগঠনিক সম্পাদক ক্যসাপ্রু মারমা, অজিত কান্তি দাশ, জেলা আ: লীগের সদস্য চৌধুরী প্রকাশ বড়ুয়া, জেলা পরিষদের সদস্য সত্যহা পাঞ্জা ত্রিপুরা, জেলা পরিষদের সদস্য সিং ইয়ং ম্রো, পৌর আওয়ামী লীগের সভাপতি বাবু অমল কান্তি দাশ,পৌর আওয়ামী লীগের ও পৌর মেয়র মো: শামসুল ইসলাম,বান্দরবান লামা পৌর মেয়র জহির উদ্দীন চৌধুরী, আ: লাীগের মো: আবুল কালাম,মো:খলিল’সহ দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
অন্যদিকে জাতীয় পার্টি মঞ্জু গ্রুপের সমর্থিত প্রার্থী এটিএম শহিদুল ইসলাম মনোনয়নপত্র জমা দানের কথা থাকলেও এখনো তিনি দেননি। তবে তিনি জানিয়েছেন আজকালের মধ্যেই তিনি মনোনয়ন জমা দিবেন। সাত উপজেলা ও দুটি পৌরসভা নিয়ে বান্দরবান ৩০০ নম্বর সংসদীয় আসন। ভোটার সংখ্যা ২ লাখ ৬৮ হাজার ৩০।
১৯৯১ সাল থেকে এ পর্যন্ত আওয়ামী লীগ প্রার্থী বীর বাহাদুর উশৈসিং এই আসনটিতে নির্বাচিত হয়ে আসছেন। বর্তমানে তিনি পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে রয়েছেন। এবারও তিনি সপ্তমবারের মতো নির্বাচিত হবেন বলে আশা ব্যক্ত করেছেন।
এন্ড্রো ত্রিপুরা
বান্দরবান প্রতিনিধি।।
বান্দরবানে বৌদ্ধ ভিক্ষুদের মহাপিন্ড দানের মাধ্যমে শেষ হলো কঠিন চীবর দানোৎসব
বান্দরবানে বৌদ্ধ ভিক্ষুদের মহাপিন্ড দানের মাধ্যমে সম্পন্ন হয়েছে মাস ব্যাপী কঠিন চীবর দানোৎসব। ২৮নভেম্বর মঙ্গলবার সকালে উৎসবের শেষদিনে কেন্দ্রীয় বৌদ্ধ বিহার থেকে পাঁচ শতাধিক বৌদ্ধ ভিক্ষু খালি পায়ে প্রাত ভ্রমণ করে সারিবদ্ধভাবে মহাপিন্ড গ্রহণে জন্য বের হন। বৌদ্ধ ভিক্ষুরা বান্দরবান শহরের মধ্যম পাড়া, উজানী পাড়া ঘুরে বৌদ্ধ ধর্মালম্বী নারী-পুরুষের কাছ থেকে ছোয়াইং ও পিন্ডদান গ্রহণ করেন। দীর্ঘ দুই কিলোমিটার পথ পর্যন্ত পাহাড়ি বৌদ্ধ ধর্মালম্বীরা প্যান্ডেল টাঙ্গিয়ে রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে বৌদ্ধ ভিক্ষুদের ছোয়াইং, চাল, নগদ টাকা, চীবর, মোমবাতিসহ উৎসবের নানা সামগ্রী ধর্মীয় গুরুদের দান করেন। পুণ্য লাভের আশায় বৌদ্ধ ধর্মাবলম্বীরা ভিক্ষুদের পিন্ডদানের পাশাপাশি নানা প্রকার মিষ্টান্ন খাবারও দান করেন। এ ছাড়া বৌদ্ধ ভিক্ষুদের সামনে থাকা বৌদ্ধ মূর্তিকে পূজাও দেওয়া হয়।
এসময় পিন্ডদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, মন্ত্রীর সহধর্মিণী মেহ্লাপ্রু মারমা।
এসময় আরো দর্শক হিসাবে উপস্থিত ছিলেন বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ সামসুল ইসলাম,বান্দরবান প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু,সাধারণ সম্পাদক মিনারুল হক। এছাড়াও প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বৌদ্ধ ধর্মালম্বীরা জানায়, আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত তিন মাস বর্ষাবাসে (উপবাস) থাকার পর ব্যাপক উৎসাহ উদ্দীপনায় দায়ক-দায়িকারা বৌদ্ধ ভিক্ষুদের সম্মানে বান্দরবানের বৌদ্ধ মন্দিরগুলোতে দানোত্তম কঠিন চীবর দানোৎসব পালন করেন। এই উৎসবে পাহাড়িরা চব্বিশ ঘণ্টার মধ্যে নতুন তুলা থেকে চর্কার মাধ্যমে সুতা তৈরি করে বৌদ্ধ ভিক্ষুদের পরিধানের জন্য চীবর বুনে ভিক্ষুদের মাঝে চীবর দান করেন। কোনো প্রকার সেলাই ছাড়া তৈরি চীবর বৌদ্ধ ভিক্ষুদের বিতরণ করা হয় এ উৎসবে। প্রায় দুই হাজার বছর আগে গৌতম বুদ্ধের মহা পুণ্যবতী নারী বিশাখা দেবী এই কঠিন ব্রত পালন করে বুদ্ধকে চীবর দান করেছিলেন। সেই থেকে প্রতিবছর বৌদ্ধ ধর্মাবলম্বীরা মাসব্যাপী কঠিন চীবর দানোৎসব পালন করে আসছে।
এন্ড্রো ত্রিপুরা
বান্দরবান প্রতিনিধি।।
বাংলাদেশে প্রথমবারের মতো পালিত হয়ে গেল “বিশ্ব মুভমেন্ট ডিজঅর্ডার ডে ২০২৩”
ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের তত্ত্বাবধানে ২৯শে নভেম্বর, ২০২৩ তারিখে বাংলাদেশে প্রথমবারের মতো পালিত হয়ে গেল “বিশ্ব মুভমেন্ট ডিজঅর্ডার ডে ২০২৩” এবং এই আয়োজনটির সর্বাত্মক সহযোগিতায় সায়েন্টিফিক পার্টনার হিসেবে ছিল এসিআই ফার্মাসিউটিক্যালস লিমিটেড। মুভমেন্ট ডিজঅর্ডার সম্পর্কিত রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে গত বছর প্রথমবারের মত ইন্টারন্যাশনাল পারকিন্সন্স এবং মুভমেন্ট ডিজঅর্ডার সোসাইটি এই দিবসটি আন্তর্জাতিকভাবে ঘোষণা করে, যা এই বছরই প্রথমবারের মত বাংলাদেশে উদযাপিত হয়েছে। এই দিবসে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে সচেতনতা র্যালিসহ একটি সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়। এই সায়েন্টিফিক সেমিনারে সভাপতিত্ব করেছেন দেশের প্রখ্যাত নিউরোলজিস্ট এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. কাজী দ্বীন মোহাম্মদ এবং সহ-সভাপতিত্ব করেছেন প্রতিষ্ঠানটির যুগ্ম পরিচালক প্রফেসর তা, বদরুল আলম। উক্ত অনুষ্ঠানে মুভমেন্ট ডিজঅর্ডার সম্পর্কিত চারটি বিষয় নিয়ে প্রবন্ধ পরিবেশন করেন সহযোগী অধ্যাপক ডা. আবু নাঈম, সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ আরিফুল ইসলাম, সহযোগী অধ্যাপক ডা. জালাল উদ্দিন রুমি এবং সহযোগী অধ্যাপক ডা. ইমরান সরকার। উক্ত আলোচনায় বিশেষজ্ঞ মতামত প্রকাশ করেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের নিউরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মালিহা হাকিম, নিউরো ইন্টারভেনশন বিভাগের প্রধান অধ্যাপক ডা. কাজী মহিবুর রহমান, শিশু নিউরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. নারায়ণ সাহা, নিউরো-ফিজিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. রাজিব নয়ন চৌধুরী, নিউরোসার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. জাহেদ হোসেন, নিউরোলজি বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ তৌহিদুল ইসলাম চৌধুরী, নিউরোলজি বিভাগের ডা. শরীফ উদ্দিন খান, নিউরোলজি বিভাগের অধ্যাপক ডা. আফজাল মমিন, ফিজিক্যাল মেডিসিন এবং রিহ্যাবিলিটেশন বিভাগের প্রধান অধ্যাপক ডা. খুরশিদ মাহমুদ এবং মনোরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এম এম জালাল উদ্দিন। এই অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ সেলিম শাহী এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ক্লিনিক্যাল নিউরোলজি বিভাগের অধ্যাপক ডা. এম এস জহিরুল হক চৌধুরী। সবশেষে, এসিআই ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন এসিআই ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মেডিকেল সার্ভিস বিভাগের প্রধান ডা. রুমানা দৌলা।
তথ্যসুত্র:: এসিআই।

