দেশের নির্মাণশিল্প ও অবকাঠামোগত উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে নয়জন প্রকৌশলী ও …
Latest News
-
-
তথ্যপ্রযুক্তিবাণিজ্যযোগাযোগ
১৩তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ডস কর্পোরেট গভর্ন্যান্স এক্সেলেন্স’র জন্য গোল্ড জিতল গ্রামীণফোন
by News Cloud21দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন ১৩তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর কর্পোরেট …
-
সোশ্যাল মার্কেটিং কোম্পানী (এসএমসি) কর্তৃক আয়োজিত দেশব্যাপী ‘কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন’ ১৫ ও ১৬ নভেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ১৫ নভেম্বর রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের নামাজগ্রাম পূর্বপাড়ায় কৃষি ক্লাব সংলগ্ন জনাব রাজেদুল ইসলামের বাড়ির প্রাঙ্গনে প্রায় শতাধিক নারী, শিশু, ও কিশোর-কিশোরীর অংশগ্রহণের মাধ্যমে এই ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দুই দিনব্যাপী এই ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এসএমসি এবং এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড (এসএমসি ইএল)-এর পরিচালনা পরিষদের পরিচালক এবং সাবেক অর্থ সচিব জনাব সিদ্দিকুর রহমান চৌধুরী এবং এসএমসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব তছলিম উদ্দিন খান। উদ্বোধনী অনুষ্ঠানে এসএমসি’র প্রধান কার্যালয়, আঞ্চলিক কার্যালয় এবং মাঠপর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দও উপস্থিত ছিলেন। এই কর্মসূচিকে সফল করার লক্ষ্যে এসএমসি’র স্টার নেটওয়ার্কের আওতাভুক্ত প্রায় ২২ হাজার ব্লু-স্টার, গ্রীন স্টার ও গোল্ড স্টার সেবাদানকারী, ফিল্ড টিম এবং অন্যান্য সেবাদানকারীগণ দেশব্যাপী কৃমি সংক্রমণ ও প্রতিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে কাজ করেন। তাঁরা এসএমসি’র কৃমিনাশক ট্যাবলেট ‘ভারমিসিড’ (Albendazole 400 mg) সেবনের প্রয়োজনীয়তা সম্পর্কে পরামর্শ প্রদানের পাশাপাশি উপস্থিত নারী, শিশু, ও কিশোর-কিশোরীদের মধ্যে ‘ভারমিসিড’ ট্যাবলেট বিতরণ করেন। এছাড়াও কৃমিমুক্ত সুস্থ পরিবার নিশ্চিত করতে ৬ মাস পরপর কৃমিনাশক ওষুধ সেবনের বিষয়ে পরিবারগুলোকে উদ্বুদ্ধ করা হয়। জনাব সিদ্দিকুর রহমান চৌধুরী বলেন, “বাংলাদেশে কৃমি সংক্রমণ প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জাতীয় পর্যায়ে কৃমি নিয়ন্ত্রণ কর্মসূচির ফলে আমরা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছি। এ অর্জন ধরে রাখতে হলে নিয়মিত কৃমিনাশক ওষুধ সেবন, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধি অব্যাহত রাখতে হবে। এসএমসি তার বিস্তৃত স্টার নেটওয়ার্কের মাধ্যমে সরকারি উদ্যোগের পরিপূরক হিসেবে কৃমি প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী।” উদ্বোধনী অনুষ্ঠানে জনাব তছলিম উদ্দিন খান বলেন, “বাংলাদেশে কৃমি সংক্রমণ প্রতিরোধে সরকারি এবং বেসরকারি পর্যায়ে বিভিন্ন উদ্যোগের ফলে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে। তবে এখনো বিপুলসংখ্যক মানুষের মধ্যে কৃমি সংক্রমণের ঝুঁকি রয়েছে, বিশেষ করে শিশুদের পুষ্টি, শারীরিক বৃদ্ধি ও স্বাভাবিক বিকাশে কৃমি সংক্রমণ নেতিবাচক প্রভাব ফেলতে পারে। দীর্ঘমেয়াদি সংক্রমণের ফলে রক্তস্বল্পতা, পুষ্টিহীনতা ও শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে। তাই কৃমি সংক্রমণ প্রতিরোধে নিয়মিত কৃমিনাশক ওষুধ সেবনের পাশাপাশি ব্যক্তিগত পরিচ্ছন্নতা, নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করা অত্যন্ত জরুরী। এসএমসি এ লক্ষ্যেই দেশব্যাপী সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।” উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসএমসি’র স্ট্র্যাটেজিক রিসার্চ কনসালট্যান্ট ড. মিজানুর রহমান; এসএমসি ইএল-এর বিক্রয় মহা-ব্যবস্থাপক, জনাব চন্দ্রনাথ মণ্ডল; এসএমসি’র প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন বিভাগের মহা-ব্যবস্থাপক জনাব মোঃ মশিউর রহমান; প্রোগ্রাম মার্কেটিং অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ কমিউনিকেশন বিভাগের অতিরিক্ত মহা-ব্যবস্থাপক জনাব মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ এবং ফিল্ড অপারেশন-এর উপ-মহাব্যবস্থাপক, জনাব রেজাউল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এসএমসি সরকারি উদ্যোগের পরিপূরক হিসেবে জনস্বাস্থ্য উন্নয়ন ও কৃমিমুক্ত পরিবার গঠনে ভবিষ্যতেও এ ধরনের প্রয়াস অব্যাহত রাখবে।
-
তথ্যপ্রযুক্তিবাণিজ্যলাইফস্টাইল
অনলাইনে স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য বিক্রি করতে কার্টআপ ও রিয়েলমির অংশীদারিত্ব
by News Cloud21স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি, বাংলাদেশি টেক স্টার্টআপ ও ফাস্টেস্ট-গ্রোয়িং ই-কমার্স প্ল্যাটফর্ম কার্টআপের সাথে …
-
তথ্যপ্রযুক্তিবাণিজ্যলাইফস্টাইলশিক্ষা
এআই দক্ষতাকে বাস্তবমুখী সমাধানে রূপান্তরের মাধ্যমে তরুণদের ক্ষমতায়নে গ্রামীণফোন একাডেমির উদ্যোগ
by News Cloud21এআই বুটক্যাম্প-এর মাধ্যমে তরুণদের হাতে-কলমে বাস্তবমুখী ও ভবিষ্যৎ-উপযোগী দক্ষতায় সমৃদ্ধ করতে আরও …
-
গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা নিশ্চিত করতে রংপুরে একটি নতুন …
-
তথ্যপ্রযুক্তিবাণিজ্যযোগাযোগলাইফস্টাইল
এলো ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ারের টাইটান ব্যাটারি স্মার্টফোন রিয়েলমি সি১০০
by News Cloud21স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে তাদের বহুল প্রতীক্ষিত ‘অল-রাউন্ড ডিউরেবল চ্যাম্পিয়ন’ সি-সিরিজের স্মার্টফোন …
-
চাকরিবাণিজ্য
বিএটি বাংলাদেশের করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স বিভাগের প্রধান হলেন মোমশাদ আলী খান
by News Cloud21বিএটি বাংলাদেশ পিএলসি. এর করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স (কোরা) বিভাগের প্রধান হিসেবে …
-
তথ্যপ্রযুক্তিবাণিজ্যযোগাযোগশিক্ষা
বিদেশে পড়তে ইচ্ছুক বাংলাদেশী শিক্ষার্থীদের সহায়তায় স্কিটো-আইডিপির যৌথ উদ্যোগ
by News Cloud21বাংলাদেশের তরুণদের জন্য আন্তর্জাতিক শিক্ষার পথকে আরও সুগম ও সাশ্রয়ী করতে আইডিপি …
-
জাতীয়তথ্যপ্রযুক্তিবাণিজ্যযোগাযোগলাইফস্টাইল
দশ বছরের কৌশলগত পার্টনারশিপ করলো গ্রামীণফোন ও বাংলাদেশ পুলিশ
by News Cloud21সংযোগ ও ডিজিটাল সেবার মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে সহায়তা করতে বাংলাদেশ পুলিশের …

