Home তথ্যপ্রযুক্তি নতুন গ্রামীণফোন সেন্টার চালু রংপুরে 

নতুন গ্রামীণফোন সেন্টার চালু রংপুরে 

by News Cloud21

 গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা নিশ্চিত করতে রংপুরে একটি নতুন গ্রামীণফোন সেন্টার (জিপিসি) উদ্বোধন করেছে গ্রামীণফোন। আধুনিক প্রযুক্তি ও গ্রাহকসেবা নিশ্চিত করার পাশাপাশি নতুন এই সেন্টারটির অভ্যন্তরীণ সাজসজ্জায় তুলে ধরা হয়েছে রংপুরের ঐতিহ্যবাহী শতরঞ্জির আকর্ষণীয় নানা নকশা।  

নগরীর জাহাজ কোম্পানির মোড়ে নতুন এই জিপিসির উদ্বোধন করেন গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন। এসময় গ্রামীণফোনের হেড অব কাস্টমার এক্সপেরিয়েন্স অ্যান্ড সার্ভিস আব্দুল্লা আল মাহমুদ এবং রাজশাহী সার্কেল বিজনেস হেড মো. আতিকুল হোসেনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

পরিবেশবান্ধব সামগ্রীর বহুল ব্যবহার নিশ্চিত করে নতুন উদ্বোধন হওয়া এই সেন্টারটিতে রয়েছে আধুনিক ডিজাইন ও অত্যাধুনিক সুযোগ সুবিধার সমন্বয়। সেন্টারটিতে গ্রামীণফোনের সব ধরণের টেলিযোগাযোগ সেবা, ডিজিটাল সল্যুশন ও অত্যাধুনিক পণ্য – সব কিছুই পাবেন গ্রাহকরা।    

গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন বলেন, “আজ রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে আপনাদের সঙ্গে থাকতে পেরে আমি আনন্দিত। টেলিযোগাযোগ প্রযুক্তির মূল উদ্দেশ্য হলো মানুষের জীবনকে সহজ করা এবং প্রয়োজনের সময় তাদের নির্ভরযোগ্যভাবে সংযুক্ত রাখা। এই সেন্টারটি সেই ভাবনারই একটি বাস্তব রূপ, যেখানে এক ছাদের নিচে পাওয়া যাবে গ্রামীণফোনের বিভিন্ন পণ্য, সেবা, ডিজিটাল সল্যুশন ও প্রয়োজনীয় সহায়তা। দেশজুড়ে আমাদের ৭০০ মেগাহার্টজ নেটওয়ার্ক সম্প্রসারণের মাধ্যমে আমরা আরও বিস্তৃত কভারেজ এবং ঘরের ভেতরে ও বাইরে আরও নির্ভরযোগ্য সংযোগ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। গ্রাহকদের অনলাইন ঝুঁকি সম্পর্কে সচেতন করা এবং জিপিশিল্ড-এর মতো সল্যুশনের মাধ্যমে নিরাপদ ডিজিটাল অভিজ্ঞতা নিশ্চিত করাও আমাদের অগ্রাধিকারগুলোর একটি। আমরা বিশ্বাস করি, নির্ভরযোগ্য নেটওয়ার্ক ও নিরাপদ ডিজিটাল সেবা মানুষের জন্য শিক্ষা, কাজ এবং নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে। আমাদের লক্ষ্য হলো মানুষকে সংযুক্ত রাখা, প্রযুক্তির সুবিধা সহজলভ্য করা এবং প্রয়োজনের সময় আন্তরিকতার সঙ্গে তাদের পাশে থাকা।।”    

এই সেন্টারটি রংপুর শহর ও আশেপাশের এলাকার সাধারণ ও করপোরেট গ্রাহকদের যুগোপযোগী চাহিদা পূরণে বিশেষ ভূমিকা রাখবে। স্থানীয় ঐতিহ্য ও আধুনিক প্রযুক্তির এই সংমিশ্রণে একটি ভিন্নধর্মী গ্রাহকসেবার অভিজ্ঞতা পাবেন রংপুরের বাসিন্দারা।

You may also like

Leave a Comment