বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সংস্থা বাংলাদেশ ন্যাশনাল সায়েন্টিফিক এন্ড টেকনিক্যাল ডকুমেন্টশন সেন্টার (ব্যান্সডক)-এর সেবা কার্যক্রম আধুনিকায় ও সম্প্রসারন শীর্ষক একটি সেমিনার আগারগাওস্থ ব্যান্সডক ভবনে সকাল ১০ ঘটিকায় অনুষ্ঠিত হয়।ব্যান্সডকের মহাপরিচালক জনাব মো: শামীম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব জনাব মো: আনোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ৮০ ও ৯০ এর দশকে ব্যান্সডক গবেষনা তথ্যের গবেষকের ভরসার স্থান ছিলো।এখন সময়ের পরিক্রমায় ব্যান্সডক কার্যক্রম আধুনিকায়ন ও আপডেট টেকনোলজি বেইজ কার্যক্রমের সম্প্রসারন সময়ের দাবি। সে আলোকে তিনি উপস্থিত গবেষকদের পরামর্শ অনুযায়ী ব্যান্সকে ঢেলে সাজাতে সার্বিক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।

উক্ত সেমিনারে বুয়েট,ঢাকা বিশ্ববিদ্যালয়,নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ একাডেমী অফ সায়েন্স সহ দেশের বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের প্রথিতযশা বিজ্ঞানীরা অংশগ্রহণ করেন। সেমিনারে বক্তারা দেশের বিজ্ঞান,প্রযুক্তি ও গবেষনায় ব্যান্সডকের গুরুত্ব তুলে ধরে ব্যান্সডককে একটি কেন্দ্রীয় রিসার্চ হাব হিসেবে আন্তর্জাতিক মানের গবেষনা তথ্য সহায়ক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহবান জানান। সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইস্ট- ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. দিলারা বেগম।

