দেশের শীর্ষস্থানীয় উদ্ভাবনী ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক, স্যামসাং বাংলাদেশের সাথে একটি দ্বিপাক্ষিক চুক্তি সাক্ষর করেছে। এর ফলে বাংলালিংক গ্রাহকরা সম্প্রতি বাজারে আসা স্যামসাং এস২৪ আলট্রা মোবাইল ফোনের প্রি-বুকিং এ বিশেষ সুবিধা উপভোগ করতে পারছেন। এই দ্বিপাক্ষিক চুক্তি বাংলালিংক গ্রাহকদের স্যামসাং-এর এই নতুন ফ্ল্যাগশিপ মোবাইলফোন ব্যবহার করার অভিজ্ঞতাকে আরো বাড়িয়ে তুলবে। গ্রাহকরা ২৫ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারির ভেতর দেশের যে কোন বাংলালিংক কেয়ার সেন্টার থেকে স্যামসাং-এর এই ফ্ল্যাগশিপ মোবাইল, গ্যালাক্সি এস২৪ আল্ট্রা ফোনটি বুকিং করলে পাবেন বিশেষ কিছু সুবিধা। এই সুবিধাগুলির মধ্যে রয়েছে ক্যাশব্যাক, বিশেষ কিছু কার্ডধারীদের জন্য ২৪ মাস পর্যন্ত ০% ইএমআই-তে মূল্য পরিশোধের সুযোগ ও আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার। এছাড়াও বাংলালিংক গ্রাহকরা প্রি-বুকিং এর ক্ষেত্রে আরো কিছু সুবিধা পাবেন, যেমন- ১২ মাস পর্যন্ত ফ্রি ২০ জিবি ইন্টারনেট, বিনামূল্যে একটি বাংলালিংক ই-সিম, ফ্রি বাংলালিংক রোমিং সাবস্ক্রিপশন ও অরেঞ্জ ক্লাব সিগ্নেচারে উন্নিত হওয়ার সুযোগ। বিশ্বের প্রথম এআই ফ্ল্যাগশিপ ফোনটি প্রাহকরা যে কোনো বাংলালিংক কেয়ার সেন্টারের পাশাপাশি বাংলালিংক-এর অফিশিয়াল ওয়েবসাইট থেকেও প্রি-বুকিং করতে পারবেন। বাংলালিংক-এর চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গ দত্ত, বলেন, “একটি গ্রাহকবান্ধব কোম্পানি হিসেবে বাংলালিংক সবসময়ই তার গ্রাহকসেবার মানকে উন্নত করার চেষ্টা করে যাচ্ছে। স্যামসাং এস২৪ আল্ট্রা ফোনটি গ্রাহকদের কাছে বিশেষ সুবিধাসহ পৌঁছে দিয়ে বাংলালিংক তার গ্রাহকসেবার প্রতিশ্রুতিকেই রক্ষা করেছে। স্যামসাং-এর এই ফ্ল্যাগশিপ মোবাইল ফোনটি আমাদের গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে তাদের সাথে দ্বিপাক্ষিক চুক্তি করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। একই সাথে আমরা আশাবাদী যে, বাংলালিংক গ্রাহকরা এই বিশেষ অফারটি আনন্দের সাথে উপভোগ করতে পারবেন।”
বাণিজ্য
কলেজ ও বিশ্ববিদ্যালয়ের জন্য স্মার্ট শিক্ষার সুযোগ ত্বরান্বিত করতে কৌশলগত একসাথে কাজ করবে হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেড এবং বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক (বিডিআরইএন)। এ সহযোগিতার বিষয়ে সম্প্রতি উভয়পক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়েছে।
এ সমঝোতা স্মারক বাংলাদেশে স্মার্ট ক্যাম্পাস ও স্মার্ট ক্লাসরুমসহ স্মার্ট শিক্ষার সকল উদ্যোগকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে হুয়াওয়ের প্রতিশ্রুতিরই একটি প্রতিফলন। হাই পারফরম্যান্স কম্পিউটিং (এইচপিসি), ক্লাউড, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ইত্যাদির মতো অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে নতুন সুযোগ এবং সম্ভাবনা তৈরির জন্য যৌথভাবে কাজ করবে হুয়াওয়ে এবং বিডিআরইএন। এই প্রক্রিয়ায়, হুয়াওয়ে, বিডিআরইএন-এর সহযোগিতায় বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠানকে উচ্চ-গতির ইন্টারনেট/ডেটা সংযোগ হার্ডওয়্যার এবং অন্যান্য সংশ্লিষ্ট অ্যাপ্লিকেশন সফটওয়্যার সরবরাহ করবে।
রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কার্যালয়ে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। হুয়াওয়ে সাউথ এশিয়ার এন্টারপ্রাইজ বিজনেস গ্রুপের (ইবিজি) চিফ টেকনোলজি অফিসার (সিটিও) পেং জিয়াওলেই (অ্যান্ডি); এবং বিডিআরইএনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তাওরিত নিজ-নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ সমঝোতা স্মারকে সাক্ষর করেন। এছাড়া অ্যালেন লিউ, ভাইস প্রেসিডেন্ট, হুয়াওয়ে সাউথ এশিয়া এবং ম্যানেজিং ডিরেক্টর, গভর্নমেন্ট এবং এন্টারপ্রাইজ বিজনেস গ্রুপ, হুয়াওয়ে বাংলাদেশ এবং ইউজিসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বিডিআরইএন ট্রাষ্টের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন মুহাম্মদ আলমগীর ও উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অ্যালেন লিউ বলেন,“আমাদের লক্ষ্য শুধুমাত্র উন্নত প্রযুক্তি ও পণ্য সরবরাহই নয় বরং স্থানীয় পর্যায়ে প্রতিভা বিকাশে একটি গুরুত্বপুর্ণ দায়িত্ব পালন। হুয়াওয়ে বিশ্বাস করে স্মার্ট এডুকেশন সল্যুশন্স বাংলাদেশকে একটি অনন্য উচ্চতায় নিয়ে যাবে এবং তা সম্ভব হবে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে। সেই প্রেক্ষাপটেই বিডিআরইএনের সাথে এই চুক্তি আমাদের স্বপ্ন দেখায়। সমৃদ্ধ বাংলাদেশের যাত্রায় এটি একটি অন্যতম পদক্ষেপ।”
মুহাম্মদ আলমগীর বলেন, “বিডিআরইএন বাংলাদেশের একটি স্বনামধন্য অলাভজনক প্রতিষ্ঠান যা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চগতির ও উচ্চমানের নেটওয়ার্কিং সেবা প্রদান করে। আমি মনে করি, আগামীতে শিক্ষাক্ষেত্রে যে বিপ্লব হতে চলেছে সেখানে হুয়াওয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আর এক্ষেত্রে সরাসরি অংশ নিয়ে অনন্য অবদান রাখতে আমরা হুয়াওয়ের সাথে কৌশলগত সহযোগিতার মাধ্যমে কাজ করতে আগ্রহী। হুয়াওয়ের অঙ্গীকার আমাদের জন্য আশাবাদের একটি উৎস এবং আমরা তাঁদের এ সক্ষমতার সর্বোচ্চ ব্যবহারে আগ্রহী। একসাথে কাজ করার মাধ্যমে আমরা এমন একটি সমাজ গঠন করতে চাই যেখানে প্রযুক্তিগত অগ্রগতি ব্যবহার করে প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন করা সম্ভব।”
হুয়াওয়ে ৮০টির বেশি দেশে এবং ২৮০০টির বেশি বিশ্ববিদ্যালয়ে স্মার্ট শিক্ষা প্রযুক্তি নিয়ে কাজ করছে। এর মধ্যেই পাঁচ লক্ষের বেশি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় হুয়াওয়ের আইসিটি সমাধানের মাধ্যমে উপকৃত হয়েছে। বাংলাদেশেও হুয়াওয়ে একাধিক বিশ্ববিদ্যালয়ে স্মার্ট আইসিটি সমাধান প্রদান করেছে।
গত ২২ জানুয়ারী, রাতে দেশের অন্যতম কয়েকটি সংবাদমাধ্যম ও ব্যাংক কর্মকর্তাগন রাতে খিচুড়ি খেতে
গিয়েছিলেন গুলশান ২ এর অভিজাত নিউ ধানসিঁড়ি রেস্তোরায় । সেখানেই তাদের কে তেলাপোকাসহ খিচুড়ি
পরিবেশন করা হয় যা সামাজিক মাধ্যমে ইতোমধ্যেই ভাইরাল হয়েছ। অভিযোগ উঠেছে এমন বিশ্রী অভিজ্ঞতার পর
সেখানে উপস্থিত অনেকে সেই রাতেই অসুস্থ হয়ে পরেন। বিষয়টি নিয়ে ভোক্তা অধিকারে যোগাযোগ করা হলে
তারা বিষয়টি আমলে নিয়ে বেবস্থা নিবেন বলে ভুক্তভুগীদের আশ্বস্ত করেছেন ।

অভিযোগ আছে ধানসিঁড়ি বরাবরই ভোক্তাদের নোংরা, অস্বাস্থ্যকর, মেয়াদ উরতিন খাবার উচ্চমূল্যে পরিবেশন করে।
এর পূর্বে ও ২০১৭ সালে রেস্টুরেন্টের ভেতরে অস্বাস্থ্যকর পরিবেশ ও খাবার তৈরিতে বিভিন্ন রাসায়নিক ব্যবহারের
দায়ে মিরপুরের ধানসিঁড়ি রেস্টুরেন্ট -এ র্যাব-৪ এর ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ৯ লাখ ৬৫
হাজার টাকা জরিমানা করেন। ২০১৯ ঢাকা মহানগর পুলিশের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ
আল মামুনের অভিযানে রাজধানীর গুলশান-২ নম্বরের ধানসিঁড়ি রেস্টুরেন্ট ঢুকে একই অস্বাস্থ্যকর পরিবেশ দেখতে
পান এবং দুই লাখ টাকা জরিমানা করেন। অভিজাত এলাকার রেস্টুরেন্টটির বাইরে যেভাবে চাকচিক্যে ভরা, ভেতরে
ঢুকে তার সঙ্গে সংগতিপূর্ণ কিছুই পাওয়া যায় না । দেখা যায় ফ্রিজে পচা-বাসি খাবার, ফ্লোরে ময়লা, রান্নাঘরের
অস্বাস্থ্যকর পরিবেশ। সংশ্লিষ্ট অনেকেই দাবি তোলেন, এই সমস্ত রেস্টুরেন্ট বন্ধ করে জড়িতদের কঠোর শাস্তি
নিশ্চিত করা। জনসচেতনা বৃদ্ধি সহ সাধারণ ভোক্তাগনকে এধরনের রেস্টুরেন্ট পরিহার করার পরামর্শ দেন অনেকে

এসিআই পিওর সরিষার তেল আনন্দ আলো জাতীয় ভর্তা প্রতিযোগীতা ২০২৪দ্বিতীয় রাউন্ডে ৬ জন নির্বাচিত
এসি আই পিওর সরিষার তেল ও আনন্দ আলোর যৌথ উদ্যোগে জাতীয় ভর্তা প্রতিযোগিতার সিলেকশন রাউন্ড অনুষ্ঠিত হল গত ২২জানুয়ারি সোমবার তেজগাঁস্থ চ্যানেল আই এর ছাদ বারান্দায়। অনুষ্ঠানে ইতিপূর্বে বাছাই করা ২৩ জন্য প্রতিযোগি তাদের নিজ নিজ ভর্তা পরিবেশন করেন। বিশিষ্ট রন্ধন বিশেষজ্ঞ কেকা ফেরদৌসীর নেতৃত্বে ৬ সদস্যের একটি বিচারক প্যানেল ২৩ জন প্রতিযোগির ভর্তা যাচাই করে গালা রাউন্ডের জন্য ৬ জনকে নির্বাচিত করেন। বিজনেস ডিরেকটর এসিআই ফুড এন্ড কমোডিটি ব্র্যান্ডস ফারিয়া ইয়াসমিন, আনন্দ আলোর সম্পাদক রেজানুর রহমান সহ অন্যান্য অতিথিবৃন্দ অনুষ্ঠানে বক্তৃতা করেন।
বার্সেলোনায় অনুষ্ঠিত এমডব্লিউসি ২০২৪ এ তিন দিনের ফ্রি ট্যুর জেতার সুযোগ দিচ্ছে হুয়াওয়ে। এই অফারটি সকলের জন্য উন্মুক্ত। ক্যাম্পেইনে অংশগ্রহণকারী শীর্ষ তিন বিজয়ী সফরে যাবেন ২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি। হুয়াওয়ের পক্ষ থেকে সফরের বিমান টিকিট এবং বার্সেলোনাতে চার রাত থাকার ব্যবস্থা থাকবে।
ক্যাম্পেইনে অংশগ্রহণের জন্য প্রথম রাউন্ডে অংশগ্রহণকারীদের অবশ্যই তাদের ব্যক্তিগত টুইটার, ফেসবুক বা লিঙ্কডইন অ্যাকাউন্টে হুয়াওয়ের ক্যাম্পেইন এর (https://www.facebook.com/huawei/posts/pfbid02P6DSsd6AjUQaYRunPL9toKDyCGABBhktSMw2vqEjRTQuopjbVaihiuTpZaBRWR3al) পোস্ট শেয়ার করতে হবে। সেই সাথে “এমডব্লিউসি ২০২৪ বার্সেলোনায় যাওয়ার জন্য আপনি কী কারণে সবচেয়ে বেশি উৎসাহী?” এই প্রশ্নের উত্তর দিতে হবে। এই পর্বে উত্তর জমা দেওয়ার শেষ তারিখ ২১ জানুয়ারী ২০২৪।
দ্বিতীয় রাউন্ডে নির্বাচিত আটজন ফাইনালিস্ট তাদের ফেইসবুক, টুইটার বা ইনস্টাগ্রামে একটি সংক্ষিপ্ত ভিডিও (এক মিনিটের কম) তৈরি করবেন, “ডিজিটাল যুগে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিজিটাল দক্ষতা কী?” এই প্রশ্নের প্রেক্ষিতে। এই পর্বের ভিডিও ২৬ থেকে ৩১ জানুয়ারী ২০২৪ তারিখ পর্যন্ত জমা দেওয়া যাবে।
সমস্ত অংশগ্রহণকারীদের তাদের পোস্টে #SeedsTourMWC24 এবং @Huawei ট্যাগ করতে হবে। হুয়াওয়ের ফেইসবুক, টুইটার এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পাবলিক ভোটিং এর মাধ্যমে শীর্ষ তিন বিজয়ী নির্বাচিত হবেন।
আরও তথ্যের জন্য, অংশগ্রহণকারীরা হুয়াওয়ে এর অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এবং ওয়েবসাইট পরিদর্শন করতে পারেন।
ঢাকা, ২১ জানুয়ারী ২০২৪:
দেশের অন্যতম উদ্ভাবনী ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক ইউএস বাংলা এয়ারলাইন্স-এর সাথে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির ফলে বাংলালিংক অরেঞ্জ ক্লাব সদস্যরা ইউএস বাংলা এয়ারলাইন্স -এ পাবেন বিশেষ মূল্যছাড়। ‘অরেঞ্জ ক্লাব’ বাংলালিংক-এর একটি লয়্যালটি প্রোগ্রাম, যেটির মাধ্যমে বাংলালিংক এর বিশেষ গ্রাহকদেরকে শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোর বিভিন্ন আকর্ষণীয় সুবিধা প্রদান করা হয়।
বাংলালিংক-এর কাস্টমার লাইফ সাইকেল ম্যানেজম্যান্ট ডিরেক্টর রফিক আহমেদ ও ইউএস বাংলা এয়ারলাইন্স-এর হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং মো. শফিকুল ইসলাম সম্প্রতি বাংলালিংক কর্পোরেট হেড অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন।
বাংলালিংক অরেঞ্জ ক্লাবের সদস্যরা এখন ইউএস বাংলা এয়ারলাইন্স-এর অভ্যন্তরীণ ভ্রমণে মূল ভাড়ার উপর ১০ শতাংশ ছাড় পাবেন। গ্রাহকরা দেশের প্রথম টেলকো সুপার অ্যাপ মাইবিএল ব্যবহার করে অথবা “BLUSBA” টাইপ করে ৫৬৭৮ নম্বরে এসএমএস পাঠিয়ে এই আকর্ষণীয় অফারটি উপভোগ করতে পারবেন।
বাংলালিংক-এর কাস্টমার লাইফ সাইকেল ম্যানেজমেন্ট ডিরেক্টর রফিক আহমেদ বলেন, “গ্রাহকদের চাহিদাই আমাদের কাছে সবচেয়ে গুরত্বপূর্ণ। আমরা ক্রমাগত তাদের ডিজিটাল জীবনযাত্রার মান বাড়ানোর চেষ্টা করে যাচ্ছি। ইউএস বাংলা এয়ারলাইন্স-এর সাথে আমাদের এই চুক্তির লক্ষ্য হল, অরেঞ্জ ক্লাব গ্রাহকদের বিশেষ সুবিধা প্রদান করা। এর মাধ্যমে গ্রাহকদের অবকাশ যাপনকে আরও আনন্দদায়ক হয়ে উঠবে ও সকল ক্ষেত্রে সর্বোচ্চ সেবা নিশ্চিত হবে।”
ইউএস বাংলা এয়ারলাইন্স-এর হেড অফ সেলস অ্যান্ড মার্কেটিং মো. শফিকুল ইসলাম বলেন, “আমরা বাংলালিংক-এর সাথে এই চুক্তি করতে পেরে আনন্দিত। এর মাধ্যমে অরেঞ্জ ক্লাবের সদস্যদের ইউএস বাংলা এয়ারলাইন্স-এর অভ্যন্তরীণ ভ্রমণের টিকিটে আকর্ষণীয় ছাড় পাবেন। আমরা বিশ্বাস করি যে, এই চুক্তির ফলে বাংলালিংক অরেঞ্জ ক্লাবের সদস্যরা ইউএস বাংলা এয়ারলাইন্স-এর এই বিশেষ মূল্যছাড় উপভোগ করে উপকৃত হবেন।”
এছাড়াও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ইউএস বাংলা এয়ারলাইন্স-এর জোন ইনচার্জ, গুলশান কুদরত ই খুদা, ইউএস বাংলা এয়ারলাইন্স-এর সেলস অ্যান্ড মার্কেটিং কো-অর্ডিনেটর নুর সামিন ইয়াসার শৈপাল, বাংলালিংক-এর লয়্যালটি প্রোগ্রামের সিনিয়র ম্যানেজার জাইন জামান ও বাংলালিংক-এর লয়্যালটি পার্টনারশিপ ম্যানেজার রাবিতা জাহান প্রিয়তা।
গ্রাহকদের ব্যাপক সাড়া ও চাহিদার কারণে সময় বাড়লো মিনিস্টারের নির্বাচনী অফারের। পুরো জানুয়ারি মাস জুড়ে গ্রাহকরা সাশ্রয়ী মূল্যে কিনতে পারবেন তাদের পছন্দের প্রয়োজনীয় মিনিস্টার পণ্য। এই অফারে মিনিস্টারের এলইডি টিভি ও ফ্রিজে রয়েছে ৫৩% পর্যন্তমূল্যছাড়। এছাড়াও থাকছে সকল পণ্যের উপর ০% ডাউন পেমেন্টে সহজ কিস্তি সুবিধা।
‘নির্বাচনী অফারে’ গ্রাহকেরা মিনিস্টারের যেকোন ইলেকট্রনিকস পণ্য ক্রয়ে পাচ্ছেন অবিশ্বাস্য মূল্যছাড়। এই অফারেটিতে মিনিস্টারের নির্দিষ্ট মডেলের টিভির উপর রয়েছে ৫৩% ডিসকাউন্ট। যেমন, ২৪ ইঞ্চির ডিলাক্স এলইডি টিভি পাওয়া যাচ্ছে মাত্র ৮,৯৯৯ টাকায় এবং ৩২ইঞ্চির ডিলাক্স এলইডি টিভি পাওয়া যাচ্ছে মাত্র ১১,৯৯৯ টাকায়।
শুধু যে টিভিতে অফার তা নয়, এই অফারের আওতায় ফ্রিজের উপর রয়েছে স্মরণকালের সবচেয়ে বিশাল ডিসকাউন্ট! মিনিস্টারের ৬০০লিটারের (সর্বাধুনিক প্রযুক্তি এবং ডিজাইন সংবলিত) ফ্রিজ ক্রয়ে গ্রাহক পাচ্ছেন ৫৩% ফ্ল্যাট ডিসকাউন্ট যার অফার মূল্য ৭৭,৭৬০ টাকা। ‘নির্বাচনী অফারে ফ্রিজ, টেলিভিশন ছাড়াও মিনিস্টার এসিও পাওয়া যাচ্ছে অবিশ্বাস্য সাশ্রয়ী মূল্যে! মিনিস্টার এসি নগদ ক্রয়ের ক্ষেত্রে গ্রাহক পেয়ে যাবেন ২২% ডিসকাউন্ট এবং ইনস্টলেশন চার্জ একদম ফ্রি।এছাড়াও মিনিস্টারের সকল হোম এ্যাপ্লায়েন্স পণ্যের উপরও এইঅফারটি প্রযোজ্য। যে কোন মডেলের মিনিস্টার ওয়াশিং মেশিন কিনলে গ্রাহক পেয়ে যাচ্ছেন ৩,০০০ টাকার ক্যাশ ভাউচার। আবার, ২৮ লিটার গ্রিল ধারণক্ষমতা বিশিষ্ট মাইক্রোওয়েভ ওভেন কিনলে পাওয়া যাচ্ছে ২.৮ লিটারের একটি রাইস কুকার এবং ২৫ লিটার গ্রিল ধারণক্ষমতাবিশিষ্ট মাইক্রোওয়েভ ওভেন কিনলে পাওয়া যাচ্ছে একটি মশা মারার ব্যাট একদম ফ্রি৷
‘নির্বাচনী অফার’ সর্ম্পকে জানতে চাইলে কোম্পানিটির হেড অব ব্র্যান্ড সোহেল কিবরিয়া বলেন, “মিনিস্টার দেশের মানুষের কোম্পানি।আমাদের কোম্পানি দেশের মানুষের সক্ষমতা এবং সুবিধার কথা চিন্তা করেই অফার দিয়ে থাকে। এইবারও তার ব্যত্যয় ঘটেনি। নির্বাচনকে ঘিরে আমাদের এই অফার গ্রাহকরা খুব পছন্দ করেছে। গ্রাহকদের কথা বিবেচনা করেই আমরা অফারটির সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। বর্তমানে এত বড় ডিসকাউন্ট বাজারে অন্য কোম্পানির আছে কিনা আমার জানা নেই। টিভি, মিনিস্টার ফ্রিজসহ সকল পণ্যে গ্রাহকরাসাশ্রয়ী মূল্যে পাচ্ছে নির্বাচনী অফারে।”
তিনি আরও বলেন, “মিনিস্টারপণ্যের গুণগত মান নিয়ে কোন রকম ছাড় দেয় না। সর্বোচ্চ গুণগত মানবজায় রেখে আমরা পণ্য উৎপাদন করে থাকি এবং সুলভ মূল্যে তা গ্রাহকদের কাছে পৌঁছে দেই। গ্রাহকদের সন্তুষ্টি অর্জনই আমাদের মূল লক্ষ্য।”
উল্লেখ্য, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যখনপুরো দেশ নির্বাচনী উত্তাপ আর উৎসবে মেতে উঠেছিল তখন এই নির্বাচনী উত্তাপ এবং আমেজকে আরও বাড়িয়ে দিতে দেশের জনপ্রিয় ইলেকট্রনিক্স কোম্পানি মিনিস্টারে নিয়ে এসেছিল গ্রাহকদের বহুল আলোচিত ‘নির্বাচনী অফার’।
সর্বশেষ অফার বা যেকোন তথ্য জানতে ভিজিট করুন মিনিস্টার ওয়েবসাইটে https://ministerbd.com/ অথবা যোগাযোগ করতে পারেন হটলাইনঃ 09606 700 700 / ০৯৬০৬ ৭০০ ৭০০ নম্বরে।
মনে করুন, গতকালকের সুস্বাদু খাবারটি আপনি গরম করতে চাচ্ছেন কিংবা কোনো বিশেষ অনুষ্ঠানের জন্য আপনার ইচ্ছা হলো একটা কেক বেক করতে। তখন আপনি খুব স্বাভাবিকভাবেই রান্নাঘরের নিত্যসঙ্গী মাইক্রোওয়েভ ওভেনটাকেই ব্যবহার করবেন। এই ছোটখাটো বাক্সটি এক বিশেষ তরঙ্গের সাহায্যে গরম করা, রান্না কিংবা বেকিং করার মতো কাজ করে ফেলে মূহুর্তেই। এটা শুধু খাবার গরম করা নয়, বরং রান্নাঘরের একটি ছোটখাটো রাধুনীর কাজ করে জীবনকে আরও এক ধাপ সহজতর করে তোলে। মিনিস্টার ইলেকট্রনিক্সের রয়েছে বেশ ভালো মানের কিছু মাইক্রোওয়েভ ওভেন যা দামের দিক থেকেও বেশ সাশ্রয়ী।
মিনিস্টার ২৫লিটার মাইক্রোওয়েভ ওভেন (কনভেকশন)
মাত্র ১৯,৯০০ টাকায় পাওয়া যাচ্ছে মিনিস্টার ২৫ লিটার মাইক্রোওয়েভ ওভেন যা খাবার গরম করার পাশাপাশি আরও অনেক কাজেই পারদর্শী। এটার ২৫ লিটার ধারণক্ষমতা দিয়ে এটি আপনার যেকোনো রান্না সংক্রান্ত এক্সপেরিমেন্টকে পরিচালনা করতে সক্ষম। কনভেকশন ফিচারের কারণে এই ওভেনে সহজেই কুকিজ কিংবা কেক বেক করা যায় কোনো ঝামেলা ছাড়াই। এছাড়াও, ওভেনের সামনের দিকের বাটনগুলো ব্যবহার করতে বেগ পেতে হয় না এবং ওভেনের নান্দনিক ডিজাইনের কারণে রান্নাঘরে একটা আধুনিকতার ছোঁয়া নিয়ে আসে।
মিনিস্টার এমআই-২৫ইউএক্স৬৮ (গ্রিল ২৫লিটার)
এমআই-২৫ইউএক্স৬৮ এর দাম মাত্র ১২,৯০০ টাকা যা রান্নাঘরে সুপারহিরোর মতো কাজ করে থাকে। এটা শুধু মাইক্রোওয়েভই নয়, এটায় গ্রিলও করা যায়! কাবাবের স্বাদ বাড়িয়ে তোলা কিংবা স্যান্ডুইচকে আরও লালচে আর ক্রিসপি করে তুলতে এই ওভেনের কোনো জুড়ি নেই। এটার ২৫ লিটার ধারণক্ষমতা দিয়ে আপনার রান্নার যাত্রাকে আরও সহজ এবং স্বাচ্ছন্দ্যময় করে তুলতে সাহায্য করবে।
মিনিস্টার এমএই-২৮ইউএক্স৪১ (গ্রিল ২৮লিটার)
যারা রান্নার ক্ষেত্রে একটু বেশি জায়গার সুবিধা চায়, তাদের জন্য রয়েছে এমআই-২৮ইউএক্স৪১। ১৫,৯০০ টাকার এই মাইক্রোওয়েভ ওভেন দিয়ে পারিবারিক ভোজনউৎসব সেরে ফেলা সম্ভব। এছাড়া এর গ্রিল ফিচারটি খাবারে এনে দেয় এক ভিন্ন স্বাদ। যারা কোনো ঝামেলা ছাড়াই রান্না করতে পছন্দ করে তাদের জন্য নান্দনিক ডিজাইন ও মাপের এই মাইক্রোওয়েভ ওভেনটি তাদের জন্য একদম ঠিকঠাক।
মিনিস্টার ইলেকট্রনিক্স বিশ্বাস করে রান্না কোনোমতে শেষ করলেই হয় না, রান্না হতে হবে একটি মজার কাজ। এজন্যই মিনিস্টার ক্রেতাদের জন্য বাজারে নিয়ে এসেছে সাশ্রয়ী দামে, সহজে ব্যবহারযোগ্য এবং উন্নত মানের মাইক্রোওয়েভ ওভেনের সমাহার। আপনার রান্নার অভিজ্ঞতাকে করে তুলুন আরও সুন্দর, মিনিস্টার মাইক্রোওয়েভ ওভেনের সাথে।
দেশের অন্যতম উদ্ভাবনী ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক, আড়ং-এর সাথে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির ফলে বাংলালিংক অরেঞ্জ ক্লাব সদস্যরা আড়ং-এ পাবেন বিশেষ ছাড়। ‘অরেঞ্জ ক্লাব’ হল বাংলালিংক-এর একটি লয়্যালটি প্রোগ্রাম, যেটির মাধ্যমে বাংলালিংক-এর বিশেষ গ্রাহকদেরকে শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলো থেকে বিভিন্ন আকর্ষণীয় সুবিধা প্রদান করে থাকে। বাংলালিংক-এর কাস্টমার লাইফ সাইকেল ম্যানেজম্যান্ট ডিরেক্টর, রফিক আহমেদ ও আড়ং-এর হেড অব ই-কমার্স, তামজিদ বিন আনিস সম্প্রতি বাংলালিংক কর্পোরেট হেড অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তির ফলে, বাংলালিংক অরেঞ্জ ক্লাবের সদস্যরা জানুয়ারি মাস জুড়ে আড়ং-এ ন্যূনতম ৪০০০ টাকা খরচ করলে পাবেন ১০% ডিসকাউন্ট। গ্রাহকরা মাইবিএল সুপার অ্যাপ ব্যবহার করে অথবা “BLAARONG” লিখে ৫৬৭৮ নম্বরে এসএমএস পাঠিয়ে এই আকর্ষণীয় অফারটি নিতে পারবেন। বাংলালিংক-এর চিফ হিউম্যান রিসোর্সেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফিসার মনজুলা মোরশেদ বলেন,“প্রযুক্তিগত অগ্রগতির পাশাপাশি গ্রাহক-বান্ধব প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের রয়েছে একনিষ্ঠ প্রচেষ্টা। এই চুক্তিটি বাংলালিংক গ্রাহকদের ডিজিটাল জীবনযাপনকে আরও উন্নত করার লক্ষে গ্রাহক-কেন্দ্রিক আরো বেশি সুবিদা প্রদানের ক্ষেত্রে আমাদের আন্তরিক প্রচেষ্টার একটি উল্লেখযোগ্য প্রতিফলন। ‘অরেঞ্জ ক্লাব’ সদস্যরা আড়ং-এ অনলাইন শপিং করার সময় অসাধারণ অভিজ্ঞতা উপভোগ করবেন বলে আমরা আশাবাদী। চুক্তিটির ফলে গ্রাহকরা আড়ং-এর ওয়েবসাইট থেকে আকর্ষণীয় ছাড়ে তাদের পছন্দের পণ্য কিনতে পারবেন।” আড়ং-এর হেড অব ইকমার্স তামজিদ বিন আনিস বলেন, “আমরা আশাবাদী যে, বাংলালিংক-এর সাথে এই চুক্তি শুধুমাত্র অরেঞ্জ ক্লাবের সদস্যদের সাথে সম্পর্ক উন্নত করবে না, একইসাথে আকর্ষণীয় পণ্যের প্রতি আগ্রহী ও নতুন গ্রাহকদেরকেও আকৃষ্ট করবে। এই চুক্তির মাধ্যমে তৈরি হওয়া সুযোগগুলি নিয়ে আমরা আশাবাদী ও বিশ্বাস করি পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে এটি একটি নতুন মাত্রা যোগ করবে। আমাদের লক্ষ্য হল, গ্রাহকদেরকে সর্বোচ্চ পরিমাণ সুবিধা দেওয়া। বাংলালিংক-এর সাথে এই চুক্তিটি গ্রাহকদের প্রতি আমাদের প্রতিশ্রুতিরই প্রতিফলন।” চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলালিংক-এর পক্ষ থেকে চিফ হিউম্যান রিসোর্সেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফিসার মনজুলা মোরশেদ, লয়্যালটি প্রোগ্রাম সিনিয়র ম্যানেজার জাইন জামান, লয়্যালটি পার্টনারশিপ ম্যানেজার রাবিতা জাহান প্রিয়তা, কর্পোরেট গ্রুপ ম্যানেজার এ.এন.এম. সালেহ আকরাম, কর্পোরেট অ্যাকাউন্ট ম্যানেজার তামজিমা আকবর রাইদা, আড়ং-এর পক্ষ থেকে ই-কমার্স আইটি বিভাগের ডিজিএম অতনু ভক্ত, ও সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার ফাহাদ বিন রহমান।


