মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম জানিয়েছেন, প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর ২০২৩ (২৭ আশ্বিন থেকে ১৭ কার্তিক ১৪৩০) পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ থাকবে। এ সময় দেশব্যাপী ইলিশ পরিবহণ, ক্রয়-বিক্রয়, মজুদ ও বিনিময়ও নিষিদ্ধ থাকবে এবং একইসাথে মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়ন করা হবে। ইলিশ আহরণ নিষিদ্ধ থাকাকালে ইলিশ আহরণে বিরত থাকা জেলেদের সরকার ভিজিএফ খাদ্য সহায়তা দেবে।
বাণিজ্য
ঢাকা, ১৯ সেপ্টেম্বর ২০২৩: দেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক, ওভাই সলিউশনস লিমিটেডের সাথে একটি সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষর করেছে। এই চুক্তির ফলে বাংলালিংক ‘অরেঞ্জ ক্লাব’ সদস্যরা ওভাই জি(গাড়ি), সিএনজি এবং এক্সপ্রেস সার্ভিসগুলিতে আকর্ষণীয় ছাড় উপভোগ করতে পারবেন। ‘অরেঞ্জ ক্লাব’ হলো বাংলালিংক-এর লয়্যালটি প্রোগ্রাম, যে প্রোগ্রামের মাধ্যমে দেশের অন্যতম প্রধান ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠানটির গ্রাহকরা বিভিন্ন আকর্ষণীয় ছাড় উপভোগ করতে পারেন।
কৃষি দেশের সার্বিক উন্নয়নে ও কৃষকের উন্নত জীবনমানের হাতিয়ারে পরিণত হবে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, কৃষিকাজ করে কৃষক শুধু খেয়েপড়ে আর গামছা-লুঙ্গি পড়ে কোনরকমে বেঁচে থাকবে সেটি আর থাকবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার কৃষিকে আধুনিক ও লাভজনক করতে নিরলস কাজ করছে। যাতে করে কৃষি দেশের সার্বিক উন্নয়ন ও কৃষকের উন্নত জীবনের মূল হাতিয়ারে পরিণত হতে পারে। সে লক্ষ্যেই বর্তমান সরকার কৃষিতে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করছে।

