দেশের অন্যতম উদ্ভাবনী ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক, স্মার্ট প্রিপেইড মিটারিং সিস্টেম বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড(বিপিডিবি)-এর সাথে একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছে। এক্ষেত্রে ব্যবহার করা হবে দেশের সবচেয়ে দ্রুতগতির বাংলালিংক ফোর-জি নেটওয়ার্ক সুবিধা। ওকলা® স্বীকৃত দেশের সবচেয়ে দ্রুতগতির ফোর-জি ইন্টারনেট সংযোগই এই চুক্তির মূল চালিকাশক্তি হিসেবে কাজ করবে। এই উদ্যোগটি প্রযুক্তিগতভাবে উন্নত ও বাংলাদেশ সরকার ঘোষিত স্মার্ট বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নে সহায়ক ভুমিকা পালন করবে। বাংলালিংক-এর এন্টারপ্রাইজ বিজনেস ডিরেক্টর, রুবাইয়াত এ তানজিম ও বিপিডিবি-এর জেনারেল ম্যানেজার, কমার্শিয়াল অপারেশন, মো. মফিজুল ইসলাম সম্প্রতি বিপিডিবি-এর ঢাকা হেড অফিস, বিদ্যুৎ ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সম্প্রতি এই চুক্তিতে স্বাক্ষর করেন। বিপিডিবি-এর জেনারেল ম্যানেজার, কমার্শিয়াল অপারেশন, মো. মফিজুল ইসলাম বলেন, “বাংলালিংক-এর সাথে আমাদের যৌথ উদ্যোগের ঘোষণা দিতে পেরে আমরা আনন্দিত। বিপিডিবি বর্তমানে এর চারটি বিতরণ অঞ্চলে (চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ) স্মার্ট প্রিপেইড মিটারিং সিস্টেম বাস্তবায়নে কাজ করছে। এই উদ্যোগের সাফল্যের জন্য শক্তিশালী ও নিরাপদ যোগাযোগ অবকাঠামো নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেজন্য এনক্রিপ্টেড ও নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিত করতে নির্ভরযোগ্য যোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে একযোগে কাজ করা জরুরী, যা আমাদের স্মার্ট প্রিপেইড মিটারিং সিস্টেমের নির্বিঘ্ন অপারেশন ও সাফল্য নিশ্চিত করতে সহায়ক হবে। সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রার সাথে সামঞ্জস্য রেখে ২০২৬ সালের মধ্যে শতভাগ প্রিপেইড মিটারিং স্থাপনের এর লক্ষ্য অর্জনে আমরা নিরিলসভাবে কাজ করছি। এই চুক্তির লক্ষ্য হল, বাংলালিংক-এর ফোর-জি ইন্টারনেট ও উদ্ভাবনী ডিজিটাল সেবা ব্যবহার করে আমাদের স্মার্ট মিটারিং সিস্টেমকে আরও উন্নত করা। এটি আমাদের অপারেশনাল দক্ষতায় যথেষ্ট উন্নতি ঘটাবে বলে আমরা আশাবাদী।” বাংলালিংক-এর এন্টারপ্রাইজ বিজনেস ডিরেক্টর, রুবাইয়াত এ তানজিম বলেন, “বাংলালিংক-এ আমাদের লক্ষ্য হল, গ্রাহকদের অত্যাধুনিক ডিজিটাল সমাধানের মাধ্যমে নিরবচ্ছিন্ন ও সহজে সুবিধা প্রদান করা। সাম্প্রতিক সময়ে দেশের শীর্ষ ডিজিটাল অপারেটর হিসেব আমরা আমাদের নেটওয়ার্ক কভারেজের ব্যাপক বিস্তার ঘটিয়েছি। সবচেয়ে দ্রুতগতির ফোর-জি ইন্টারনেটের মাধ্যমে সারা দেশে বিদ্যুৎ সেবা ডিজিটালাইজেশন কার্যক্রমে যুক্ত হওয়ার মাধ্যমে বাংলালিংক-এর ডিজিটাল পোর্টফোলিও আরও সমৃদ্ধ হল। একটি কার্যকরী ডিজিটাল ইকোসিস্টেম তৈরি করে এই যৌথ উদ্যোগ ভবিষ্যতের স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্য বাস্তবায়নে সহায়তা করবে।” চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিপিডিবির পরিচালক মৃগাঙ্ক মোহন পাল, বিপিডিবির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো: সোহেল হোসেন সিরাজী, বাংলালিংক-এর হেড অফ স্ট্র্যাটেজিক বিজনেস, এন্টারপ্রাইজ বিজনেস, এস এম শামসুর রহমান, বাংলালিংক-এর কর্পোরেট একাউন্ট ম্যানেজার, এন্টারপ্রাইজ বিজনেস সোয়াদ আজাদ ও শাহ মোহাম্মদ বদিউর রহমানসহ দুই প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাগণ।
যোগাযোগ
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে ইউনিফাইড (একীভূত) লাইসেন্স পেয়েছে দেশের শীর্ষস্থানীয় উদ্ভাবনী ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক। এই লাইসেন্স থেকে প্রাপ্ত সুবিধার ফলে বাংলালিংক-এর জন্য উন্নত সংযোগ ও গ্রাহকসেবা প্রদানের ক্ষেত্র আরও প্রশস্ত হয়েছে। একীভূত এই লাইসেন্স সুবিধা বর্তমানে বিদ্যমান থাকা টু-জি, থ্রি-জি, ফোর-জিসহ ভবিষ্যতে আসন্ন সকল প্রযুক্তিগত সেবাপ্রদানের লাইসেন্সকে একত্রীকরণ করেছে। বাংলালিংক-এর চিফ এক্সিকিউটিভ অফিসার, এরিক অস বিটিআরসি অফিসে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ-এর কাছ থেকে এই একীভূত লাইসেন্স গ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে বিটিআরসি ও বাংলালিংক-এর উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। নতুন ইস্যকৃত এই লাইসেন্স সংযোগ বৃদ্ধি ও টেলিযোগাযোগ সেবা প্রদানের পথকে মসৃণ করবে। এছাড়াও এটি একটিভ শেয়ারিং, ডাটা রিটেনশনের ক্ষেত্রে নির্দিষ্ট নীতিমালা, অডিট চলাকালীন সময়ে স্বচ্ছতা নিশ্চিতকরণসহ বিভিন্ন ফি নির্ধারণে আরো স্বচ্ছতা এনেছে। এর ফলে উন্নত প্রযুক্তিগত সেবাপ্রদান সহজ হবে যা উদ্ভাবনী সেবার মান বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ সরকারের স্মার্ট বাংলাদেশ রুপকল্প বাস্তবায়নে সহায়তা করবে। বাংলালিংক-এর মূল কোম্পানি ভিওন-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কান তেরজিওগ্লু বলেন, “উচ্চ মানসম্মত গ্রাহকসেবার প্রতিশ্রুতি পূরণ করতে একীভূত লাইসেন্স সুবিধাটি আমাদের জন্য একটি অত্যন্ত সময়োপযোগী প্রাপ্তি। স্মার্ট বাংলাদেশ গড়ার যৌথ লক্ষ্যে কাজ করতে প্রযুক্তিগত উন্নয়নের এই সাহসী পদক্ষেপ গ্রহণে বাংলালিংকে সহযোগিতা করার জন্য বিটিআরসি-কে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।” বিটিআরসি চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ বলেন, “আজ বাংলালিংক-কে একীভূত লাইসেন্স প্রদানের মাধ্যমে আমরা স্মার্ট বাংলাদেশ গঠনে টেলিকম খাতকে সংযুক্ত করার ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে গেলাম। কর্পোরেট গভার্নেন্স-এর মান বজায় রেখে ডিজিটালি উন্নত ও সমৃদ্ধ আগামী গড়ার লক্ষ্যে কাজ করে যাওয়ার জন্য আমরা বাংলালিংক-কে সাধুবাদ জানাচ্ছি।” বাংলালিংক-এর প্রধান নির্বাহী কর্মকর্তা, এরিক অস একীভূত লাইসেন্স প্রাপ্তিতে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “এটি সারা দেশে উদ্ভাবনী ডিজিটাল সেবা বিস্তৃতির পথে একটি গুরুত্বপূর্ণ সাফল্য। এই পদক্ষেপটি বাংলালিংক-এর জন্য গ্রাহকের পরিবর্তিত চাহিদা অনুযায়ী আরো বেশি ডিজিটাল সেবা প্রদানের পথ সহজ করে দিল।”
বাংলালিংক-এর মূল কোম্পানি ও বিশ্বের অন্যতম ডিজিটাল অপারেটর ভিওন, পরিবেশগত, সামাজিক ও সুশাসনমূলক (ইএসজি) কাজে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে মরগান স্ট্যানলি ক্যাপিটাল ইন্টারন্যাশনাল (এমএসসিআই) কর্তৃক ‘এএ’ রেটিং অর্জন করেছে। বিশ্বজুড়ে বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলিকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহনের ক্ষেত্রে সহযোগিতা ও সেবা প্রদান করে থাকে এমএসসিআই। বাংলালিংকসহ বিশ্বজুড়ে ভিওন-এর অন্যান্য অপারেটররা টেকসই ও ডিজিটালি সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণের প্রতিশ্রুতির মাধ্যমে এই সামগ্রিক রেটিং অর্জনে গুরত্বপূর্ণ অবদান রেখেছে। বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলালিংক তাদের ‘সকলের জন্য ফোর-জি’ কার্যক্রমের বাস্তবায়নের মাধ্যমে ইতোমধ্যে দেশের বিশালসংখ্যক জনগোষ্ঠীর কাছে ডিজিটাল সেবার সুফল পৌঁছে দিয়েছে। এই প্রচেষ্টা দেশের ডিজিটাল রুপান্তরের ক্ষেত্রে ও সরকারের “স্মার্ট বাংলাদেশ”-এর লক্ষ্য পূরণে গুরত্বপূর্ণ অবদান রেখে চলেছে। বাংলালিংক-এর ইএসজি এজেন্ডা বাস্তবায়নের অংশ হিসেবে ২০২৬ সাল নাগাদ কোম্পানিটি নারী কর্মীদের সংখ্যা ৩ শতাংশ বাড়িয়ে ২৯ শতাংশে উন্নীত করার পরিকল্পনা করেছে। সম্প্রতি বার্সেলোনায় অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেস’-এ জিএসএমএ-এর ‘কানেক্টেড উইমেন ইনিশিয়েটিভ’-এর সাথে যৌথভাবে এই ঘোষণা দেওয়া হয়। এছাড়াও, বাংলালিংক এর উদ্ভাবনী ডিজিটাল প্ল্যাটফর্ম মাইবিএল সুপার অ্যাপ ও টফি-এর মাধ্যমে শিক্ষা ও সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে লাখো মানুষের জীবনে অবদান রেখে যাচ্ছে। মাইবিএল সুপার অ্যাপ দেশের প্রথম টেলকো সুপার অ্যাপ, বর্তমানে এর আশি লাখেরও বেশি মাসিক সক্রিয় গ্রাহক রয়েছে। সম্প্রতি বাংলালিংক টেকসই ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে তাদের নেটওয়ার্ক সম্প্রসারণ করেছে, যা কার্বন নিঃসরণ কমানোর পাশাপাশি প্রাকৃতিক ভারসাম্য রক্ষা কার্যক্রমের সাথে সামঞ্জস্য বজায় রাখছে। এই অর্জন কর্মীদের সম্পৃক্ততা ও তাদের সন্তুষ্টির নিশ্চয়তা প্রদানের ক্ষেত্রে ভিওন-এর প্রতিশ্রুতিকে তুলে ধরে। ভিওন-এর গ্রুপ সিইও কান তেরজিওগ্লু কোম্পানির কর্মচারী ব্যবস্থাপনা নিয়ে গর্বিত, কারণ এটি সংশ্লিষ্ট সেক্টরের অন্য সকলের চেয়ে মানসম্মত।১৬ কোটিরও বেশি গ্রাহক নিয়ে বিশ্বের ছয়টি দেশে বিস্তৃত ভিওন-এর সফলতার মূলে রয়েছে বেশকিছু গুরত্বপূর্ণ মৌলিক সিদ্ধান্ত। এরমধ্যে অন্যতম হলো, ইতিবাচক সামাজিক পরিবর্তনে প্রভাব বিস্তারকারী পরিকল্পনা তৈরি ও বাস্তবায়ন, সুশাসন নিশ্চিতকারী নীতিমালাগুলিকে প্রাধান্য দেওয়া ও প্রাকৃতিক ভারসাম্য সংরক্ষণের দায়িত্ব পালন করা। বাংলালিংক-এর সিইও, এরিক অস বলেন, “ভিওন এর ‘এএ’ রেটিং কেবলমাত্র ‘সবার জন্য ফোর-জি’ উদ্যোগের প্রতি বাংলালিংকের নিষ্ঠাকেই নির্দেশ করে না, বরং সকলের জন্য উদ্ভাবনী ডিজিটাল সেবা নিশ্চিত করার ক্ষেত্রে এর বিশেষ ভূমিকাকে স্বীকৃতি দেয়। বাংলালিংক-এর গৃহীত কার্যক্রমগুলির মূলে ছিলো সবার জন্য উপযোগী কর্মপরিবেশ নিশ্চতি করা, বৈচিত্র্য ও অন্তর্ভুক্তির লক্ষ্যে উদ্যোগ গ্রহণ ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় একনিষ্ঠভাবে কাজ করে যাওয়া।” এই অর্জনটি বিশ্বব্যাপী ১৩১টি টেলিযোগাযোগ সেবা সংস্থার মধ্যে ভিওনকে ‘নেতৃত্বদানকারী’ বিভাগে স্থান দেয়, যা টেকসই এবং নৈতিক ব্যবসায়িক অনুশীলনের প্রতি প্রতিশ্রুতির প্রমাণ।
পরিবেশ-বান্ধব ফাইবারগ্লাস রিইনফোর্সড প্লাস্টিক (এফআরপি) দিয়ে তৈরি উন্নত টেলিকমিউনিকেশন টাওয়ার চালু করতে যাচ্ছে ইডটকো বাংলাদেশ ও হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেড। এ উদ্দেশ্যে প্রতিষ্ঠানগুলো একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। গত সপ্তাহে স্পেনের বার্সেলোনায় আয়োজিত ‘মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে’ (এমডব্লিউসি) এই এমওইউ স্বাক্ষরিত হয়।
এই চুক্তির বাস্তবায়ন হলে, ইডটকো বাংলাদেশ হবে দেশের প্রথম টাওয়ার কোম্পানি যারা মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের ফাইবারগ্লাস টাওয়ার সমাধান প্রদান করবে। এক্ষেত্রে এফআরপি টাওয়ার তৈরিতে দক্ষতাকে কাজে লাগিয়ে টেকনোলজি পার্টনার হিসেবে ইডটকো টিমের সঙ্গে যৌথভাবে কাজ করবে হুয়াওয়ে।
নতুন এই এফআরপি সল্যুশন্স টাওয়ারের ওজন কমাবে ৪৪ শতাংশ পর্যন্ত এবং ৭৫ শতাংশ পর্যন্ত নির্মাণ দক্ষতা বৃদ্ধি করবে। ফলে এটি হবে দেশের জনবহুল এলাকাগুলোর রুফটপ সাইটের জন্য একটি আদর্শ সমাধান। এই টাওয়ারগুলো এমনভাবে তৈরি করা হয়, যাতে এতে রেডিও তরঙ্গ প্রতিফলিত না হয়। তাই এটি দক্ষ মাইক্রোওয়েভ ট্রান্সমিশন নিশ্চিত করে। এর স্থায়িত্ব কোনো রকম ক্ষতি ছাড়াই হাই ভোল্টেজ সহ্য করার সক্ষমতা প্রদান করে। তাছাড়া, এগুলো ইনস্টল এবং পরিবহন করাও সহজ। এ কারণে আরও দক্ষতার সঙ্গে নির্মাণ প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হয়। এর পরিবেশ-বান্ধব ফিচার কম কার্বন ডাই অক্সাইড নিঃসরণ নিশ্চিত করে এবং ঘন-ঘন রঙ করার প্রয়োজনীয়তাও হ্রাস করে। এই অনন্য টেলিকম অবকাঠামোর মাধ্যমে বাংলাদেশের উদীয়মান টাওয়ার ইন্ডাস্ট্রিতে আরও অবদান রাখা সম্ভব।
ইডটকো ও হুয়াওয়ে যৌথভাবে কাজ করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন ইডটকো বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর (সিএমডি) সুনীল আইজ্যাক। তাঁর মতে, “আমাদের এই অংশীদারিত্ব হলো বাংলাদেশের সমৃদ্ধিশীল টেলিকম অবকাঠামো উন্নত করার ক্ষেত্রে একটি অসাধারণ সুযোগের উপস্থাপন। আমাদের টেকসই লক্ষ্য বাস্তবায়নে এই চুক্তি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই ইন্ডাস্ট্রির ভবিষ্যত গঠনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। উন্নত টেকসই অনুশীলনের মাধ্যমে আমরা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের সঙ্গে বাংলাদেশকে যুক্ত রাখার প্রক্রিয়া চালিয়ে যাব। আমরা আশাবাদী যে, হুয়াওয়ে’র সঙ্গে আমাদের এই অংশীদারিত্ব অন্যদেরও এগিয়ে আসতে উৎসাহিত করবে এবং সম্মিলিতভাবে দেশের শিল্প খাতের প্রবৃদ্ধিতে আরও বেশি অবদান রাখবে।”
হুয়াওয়ে সাউথ এশিয়ার ভাইস প্রেসিডেন্ট হুয়ে বলেন, “বাংলাদেশের অবিস্মরণীয় প্রবৃদ্ধিতে ব্যাপক অবদান রেখে চলেছে ইডটকো ও হুয়াওয়ে। এবং আমদের নতুন এই যৌথ পদক্ষেপ প্রতিশ্রুতিরই আরও একটি প্রমাণ। সাইটের সুযোগ-সুবিধার সহজলভ্যতা বৃদ্ধির পাশাপাশি টাওয়ার অবকাঠামো শিল্পে ইতিবাচক পরিবর্তন আনতে আমরা একসাথে কাজ করব। আমি বিশ্বাস করি হুয়াওয়ে’র যুগান্তকারী উদ্ভাবনসমূহ এবং ইডটকো’র দক্ষতার সমন্বয়ে আমরা একটি টেকসই ভবিষ্যতের দিকে এগিয়ে যাব।”
মালয়েশিয়া-ভিত্তিক বিশ্বের ষষ্ঠ বৃহত্তম টেলিকম টাওয়ার অবকাঠামো কোম্পানি ইডটকো গ্রুপ। এর একটি সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ইডটকো বাংলাদেশ টেকসই অবকাঠামোর তৈরির মাধ্যমে একটি টেকসই পৃথিবী গড়তে ইডটকো প্রতিশ্রুতিবদ্ধ। আর তাই ব্যাম্বু টাওয়ার, হাইব্রিড সোলার-উইন্ড টাওয়ার, স্পান প্রিস্ট্রেসড কংক্রিট টাওয়ার এবং স্মার্ট পোল স্ট্রিট ফার্নিচারের মতো বিভিন্ন উদ্ভাবনী ও পরিবেশ-বান্ধব সমাধানের এর মধ্যেই নিয়ে এসেছে। এছাড়াও দেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি প্রতিষ্ঠান হিসাবে ইডটকো ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগের মাধ্যমে এসডিজি অর্জনের জন্য কাজ করে যাচ্ছে। এবংএকইসঙ্গে টেকসই যাত্রার অগ্রগতির বিষয়ে স্বচ্ছতা রক্ষার্থে অঙ্গীকারবদ্ধ প্রতিষ্ঠানটি।
উদ্ভাবনী ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক, দেশের ‘দ্রুততম মোবাইল নেটওয়ার্ক’- এর স্বীকৃতি হিসেবে ওকলা® স্পিডটেস্ট অ্যাওয়ার্ড™ অর্জন করেছে। গত চার বছর ধরে নিয়মিতভাবে বাংলালিংক এই পুরস্কার পেয়ে আসছে।
এই স্বীকৃতি বাংলালিংক-এর নির্ভরযোগ্য ও মানসম্মত নেটওয়ার্ক সেবা প্রদানের দৃঢ় প্রতিশ্রুতিকে নির্দেশ করে। ৩২.৬৫ এমবিপিএস স্পিড স্কোর ™ নিয়ে ২০২৩ সালের তৃতীয় ও চতুর্থ প্রান্তিকের ওকলা স্পিডটেস্ট রিপোর্টে গত চার বছরে টানা অষ্টমবারের মতো প্রথম স্থানে রয়েছে প্রতিষ্ঠানটি।
ওকলা স্পিডটেস্ট ® অ্যাপ থেকে প্রতিদিন সংগৃহীত তথ্যের ভিত্তিতে এই ফলাফল নির্ধারণ করা হয়। নেটওয়ার্কের সক্ষমতা, মান ও উপযোগিতা সঠিকভাবে জানার জন্য বিশ্বব্যাপী এটি সবচেয়ে নির্ভরযোগ্য অ্যাপ।
এই অর্জন সম্পর্কে বাংলালিংক-এর সিইও এরিক অস বলেন, “দেশের দ্রুততম মোবাইল ইন্টারনেট সেবা প্রদানের মাধ্যমে বাংলালিংক এর গ্রাহককেন্দ্রিক নীতির প্রতি দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। মানুষের আস্থাভাজন ও দ্রুতগতির নেটওয়ার্ক সেবা প্রদানের জন্য আমরা নেটওয়ার্ক অবকাঠামো সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করেছি। ইতোমধ্যে নেটওয়ার্ক-এর বিস্তৃতি দ্বিগুণ করা হয়েছে। বাংলালিংক দেশের সবচেয়ে দ্রুতগতির ইন্টারনেটের সেবার মাধ্যমে ‘স্মার্ট বাংলাদেশ’ বাস্তবায়নের পথ প্রশস্ত করছে। এছাড়াও, টেলিকম সেক্টরে ইন্টারনেট সেবার উৎকর্ষ সাধনের ক্ষেত্রে বাংলালিংক একটি মানদণ্ড স্থাপন করেছে।”
“স্পিডটেস্ট-এর মাধ্যমে গ্রাহকদের অংশগ্রহণমূলক পরীক্ষা নিরীক্ষা গভীরভাবে বিশ্লেষণ করার পর, বাংলালিংক-কে দেশের ‘দ্রুততম মোবাইল নেটওয়ার্ক’-এর স্বীকৃতি দেয়া হয়েছে। বাংলাদেশ থেকে টানা আট বার শুধু বাংলালিংক ওকলা® স্পিডটেস্ট অ্যাওয়ার্ড লাভ করেছে,” বলেন, স্টিফেন বাই, প্রেসিডেন্ট ও সিইও, ওকলা।
স্টিফেন আরও বলেন, “২০২৩ সালের তৃতীয় থেকে চতুর্থ প্রান্তিকে বাজারে নেটওয়ার্ক সেবাপ্রদানকারী সকল মোবাইল নেটওয়ার্ক-এর গতি ও কর্মক্ষমতা তুলনার ভিত্তিতে শুধু একটি মোবাইল নেটওয়ার্ক অপারেটরকে এই পুরস্কার দেওয়া হয়। বাংলালিংক-কে টানা চার বছর বাংলাদেশের দ্রুততম মোবাইল নেটওয়ার্কের স্বীকৃতি দিতে পেরে আমরা আনন্দিত। এটি গ্রাহকদের জন্য বাংলালিংক-এর মান সম্পন্ন ও দ্রুতগতির নেটওয়ার্ক সেবা প্রদানের একনিষ্ঠ প্রচেষ্টারই ফলাফল।”
দেশজুড়ে চারকোটি ত্রিশ লক্ষের বেশি দ্রুতবর্ধনশীল গ্রাহকসংখ্যা ও ষোল হাজার মোবাইল টাওয়ার নিয়ে গড়ে ওঠা গ্রাহকপ্রতি সর্বোচ্চ স্পেকট্রাম বরাদ্দকারী মোবাইল অপারেটর হিসেবে বাংলালিংক-এর জন্য এই অর্জনটি নিঃসন্দেহে বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
ইঞ্জিনিয়ারিং ও ফিন্যান্স বিভাগের তিনটি পদে লোক নিচ্ছে দিয়েছে হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশ (লিমিটেড)। অভিজ্ঞ প্রার্থীরা আগামী ১১ই মার্চ ২০২৪-এর মধ্যে পদগুলির জন্য আবেদন করতে পারবেন। পদগুলি হলো সিনিয়র ওয়্যারলেস ইঞ্জিনিয়ার, বিজনেস অ্যান্ড প্রজেক্ট ফাইন্যান্স কন্ট্রোলার (বিপিএচফসি) ও কালেকশন ম্যানেজার (ফাইন্যান্স)।
ট্রাবেলশুটিং, কনফিগারেশন পরিবর্তন, ফিচার ডেপলয়মেন্ট এবং এলটিই (লং টার্ম ইভোলিউশন) টিডিডি (টাইম-ডিভিশন ডুপে¬ক্স)-এর মতো টেকনিক্যাল প্রজেক্ট পরিচালনা হবে সিনিয়র ওয়্যারলেস ইঞ্জিনিয়ার পদের দায়িত্ব। এই পদের জন্য সিএসই/ইইই/ইসিই/ইটিই-তে ন্যূনতম ¯œাতক ডিগ্রি ও মাল্টি-ভেন্ডর ওয়্যারলেস প্রোডাক্ট মেইনটেন্যান্সসহ টেলিকম খাতে পাঁচ বছরের বেশি অভিজ্ঞতার প্রয়োজন হবে।
বিজনেস অ্যান্ড প্রজেক্ট ফাইন্যান্স কন্ট্রোলার (বিপিএফসি) পদটিতে নির্বাচিত হতে হলে বিডিং, ঝুঁকি মূল্যায়ন, বাজেট, পূর্বাভাস নির্ণয় ও কর্মদক্ষতা বিশ্লেষণে আর্থিক দক্ষতা থাকতে হবে। পদটির দায়িত্বগুলির মধ্যে রয়েছে ক্লায়েন্টের সাথে সম্পর্ক বজায় রাখা, আর্থিক নির্ভুলতা নিশ্চিত করা এবং কমপ¬ায়েন্সে সহযোগিতা করা। প্রার্থীদের ন্যূনতম পাঁচ বছরের প্রাসঙ্গিক অভিজ্ঞতা থাকতে হবে।
কালেকশন ম্যানেজার (ফাইন্যান্স) পদটির জন্য পেমেন্ট ফলো-আপ, ট্যাক্স কমপ¬ায়েন্স ও অ্যাকাউন্ট রিসিভেবল (এআর) ক্লিয়ারেন্সসহ অন্যান্য দক্ষতার প্রয়োজন হবে। পদটির দায়িত্বগুলির মধ্যে রয়েছে অ্যাকাউন্টিং এবং ট্রেজারি টিমের সাথে সমন্বয়, কালেকশন গ্যাপ বিশে¬ষণ এবং এলসি কমপ¬ায়েন্স নিশ্চিত করা। এই পদের জন্যও আবেদনকারীদেরও কমপক্ষে পাঁচ বছরের প্রাসঙ্গিক অভিজ্ঞতা থাকতে হবে।
আগ্রহী প্রার্থীরা নীচের লিঙ্কগুলির মাধ্যমে পদগুলির জন্য আবেদন করতে পারবেন:
https://hotjobs.bdjobs.com/jobs/huawei/huawei116.htm
https://hotjobs.bdjobs.com/jobs/huawei/huawei118.htm
https://hotjobs.bdjobs.com/jobs/huawei/huawei117.htm
তথ্যসুত্র: হুয়াওয়ে
দৈনন্দিন জীবনকে আরও সহজ করতে নতুন নতুন ইলেক্ট্রনিক্স পণ্যের কোন বিকল্প নেই। সকাল থেকে শুরু করে দিনের শেষ পর্যন্ত আমরা কোনো না কোনোভাবে ইলেকট্রনিক্স জিনিসের উপর নির্ভরশীল। তাই মানুষ যুগের সাথে তাল মিলিয়ে নতুন ইলেকট্রনিক্স পণ্য কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করে।
বছরশেষে নতুন জিনিস কেনার ঝোঁক সকলের মধ্যেই কমবেশি দেখা যায়। আর সেই ঝোঁক কয়েকগুণ বেড়ে যায়, সাথে যদি কোনো অফার পাওয়া যায়। আর তাইতো বছরের শেষ মুহূর্তে মিনিস্টার নিয়ে এসেছে ‘নির্বাচনি অফার’ যেই অফারে M-600-6D মডেলের অত্যাধুনিক ও নান্দনিক ডিজাইনের ফ্রিজটি পাওয়া যাচ্ছে ৫৩% ডিস্কাউন্টে!
৬০০ লিটারের ৬ দরজার এই ইনভার্টার মডেলের ফ্রিজটি দেখতে যেমন আকর্ষণীয় কাজও করছে দারুণ। আমার বাসায় সদস্য সংখ্যা অনেক বেশি তাই বহুদিন ধরেই বড়সড় একটা ফ্রিজ কিনবো কিনবো বলে ভাবছিলাম। এমনসময় পত্রিকায় ‘নির্বাচনি অফার’ টি দেখতে পাই যেখানে বছরের সবথেকে বড় অফার চলছে, ৫৩% পর্যন্ত নগদ ডিস্কাউন্ট সেই সাথে ফ্রিজটির ৩ ধরণের ফ্রিজার দেখে আমি আর অপেক্ষা না করে দ্রুত নিকটস্থ শো-রুমে যাই। ফ্রিজটির নান্দনিক কালার আর আকর্ষণীয় ডিজাইন আমাকে মুগ্ধ করে এবং তখনই আমি ফ্রিজটি কিনে ফেলি।
এছাড়াও, মিনিস্টার ফ্রিজে ৬৬% এনার্জি সেভিং কম্প্রেশার থাকায় আমার বিদ্যুৎ সাশ্রয়ও হচ্ছে। ফ্রিজটির নিচের দিকে রয়েছে ফ্রিজার, যেখানে আমি খুব সহজেই পচনশীল খাবার যা কিনা দীর্ঘদিন সংরক্ষণ করতে চাই সেগুলো রাখি। মাঝের অংশে পানি, জুস, দুধসহ অন্যান্য তরল জাতীয় খাবার রাখি। এতে করে উপরের নরমাল ফ্রিজটি অন্যান্য খাবার রাখার ক্ষেত্রে ব্যবহার করতে পারি। ফ্রিজটিতে এন্টিব্যাক্টেরিয়াল পদার্থ ব্যবহার করা হয় বিধায় খাবার দীর্ঘদিন পর্যন্ত সতেজ থাকে এবং কোন প্রকার গন্ধও ছড়ায় না।
ফ্রিজেটির সবচেয়ে ভালো দিক হচ্ছে এটায় এন্টি ফাঙ্গাল ডোর গ্যাস্কেট ব্যবহার করা হয়েছে। যার কারণে দরজা খুব সহজেই আলাদা করে পরিস্কার করতে পারি। সর্বোপরি বলতে গেলে, আমার ১০ সদস্যের পরিবারের জন্য এই মডেলের ফ্রিজটি একদম পারফেক্ট হয়েছে।
মিনিস্টার রেফ্রিজারেটর দেশের অন্যতম একটি হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড যা রেফ্রিজারেটরে সর্বদা অত্যাধুনিক প্রযুক্তি এবং ডিজাইন অন্তর্ভুক্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ। আপনিও আপনার রান্নাঘরটিকে সুন্দর ও আকর্ষণীয় করে তুলতে পারেন অনন্য শৈল্পিকতা ও কার্যকারিতাসম্পন্ন মিনিস্টার রেফ্রিজারেটরের মাধ্যমে।
তথ্যসুত্র: media & Communication Executive,
CThreeSixty Bangladesh.
ঢাকা, ১০ ডিসেম্বর ২০২৩
বাংলালিংক গ্রাহকরা দ্য ওয়েস্টিন ঢাকা ও শেরাটন ঢাকা-তে পাবেন আকর্ষণীয় মূল্যছাড়
দেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক, দ্য ওয়েস্টিন ঢাকা ও শেরাটন ঢাকা-এর সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় বাংলালিংক ‘অরেঞ্জ ক্লাব’ সদস্যরা এই দুই হোটেলে আকর্ষণীয় মূল্যছাড় উপভোগ করতে পারবেন। ‘অরেঞ্জ ক্লাব’ হল বাংলালিংক-এর একটি লয়্যালটি প্রোগ্রাম, যেটির মাধ্যমে বাংলালিংক-এর বিশেষ গ্রাহকদেরকে শীর্ষ স্থানীয় ব্র্যান্ডগুলো থেকে বিভিন্ন আকর্ষণীয় সুযোগ দেওয়া হয়ে থাকে।
বাংলালিংক অরেঞ্জ ক্লাবের সদস্যরা দ্য ওয়েস্টিন ঢাকা-এর দ্য সিজনাল টেস্টস-এর বুফে, আ লা কার্টে ফুড ও বেভারেজের উপর ১৫ শতাংশ মূল্যছাড় উপভোগ করতে পারবেন। প্রেগো ও ডেইলি ট্রিটস-এর আ লা কার্টে ফুড ও বেভারেজের উপরও একই মূল্যছাড় প্রযোজ্য হবে। এছাড়াও ওয়েস্টিন ওয়ার্কআউট-এর বার্ষিক সদস্যপদ ও সকালের নাস্তাসহ বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবারে হোটেলটির রুম ভাড়ার ক্ষেত্রেও এই মূল্যছাড় দেওয়া হবে। গ্রাহকরা এই অফারটি উপভোগ করতে পারবেন মাইবিএল অ্যাপ বা “BLWESTIN” লিখে ৫৬৭৮ এ পাঠানোর মাধ্যমে।
শেরাটন ঢাকা অরেঞ্জ ক্লাব সদস্যদের গার্ডেন কিচেন-এর বুফে, আ লা কার্টে ফুড ও বেভারেজের উপর ১৫ শতাংশ ছাড় দিচ্ছে। ইউমি রেস্টুরেন্ট, ডেইলি ট্রিটস ও টোস্টিনা-এর আ লা কার্টে ফুড ও বেভারেজের উপরও একই পরিমাণ মূল্যছাড় পাওয়া যাবে। এছাড়াও অরেঞ্জ ক্লাবের সদস্যরা শেরাটন ফিটনেস সেন্টার-এর বার্ষিক সদস্যপদের উপর ১৫ শতাংশ ছাড় পাবেন। গ্রাহকরা এই অফারটি উপভোগ করতে পারবেন মাইবিএল অ্যাপ বা “BLSRTON” লিখে ৫৬৭৮ এ পাঠানোর মাধ্যমে।
বাংলালিংক-এর কাস্টমার লাইফ সাইকেল ম্যানেজমেন্ট ডিরেক্টর রফিক আহমেদ বলেন, “দ্রুততম ফোরজি নেটওয়ার্কের মাধ্যমে আমাদের সবচেয়ে লয়্যাল গ্রাহকদের ডিজিটাল অভিজ্ঞতাকে আরও উপভোগ্য করতে বাংলালিংক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা বিশ্বাস করি, এই চুক্তির ফলে বাংলালিংক গ্রাহকরা দি ওয়েস্টিন ঢাকা ও শেরাটন ঢাকা-তে লাইফস্টাইলের বিভিন্ন ধরনের সুবিধা উপভোগ করতে পারবেন।”
শেরাটন ঢাকা ও দ্য ওয়েস্টিন ঢাকার ক্লাস্টার জেনারেল ম্যানেজার স্টিফেন ম্যাসে বলেন, “বাংলালিংক-এর সাথে চুক্তিটি করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। অরেঞ্জ ক্লাবের সদস্যরা এখন বাংলাদেশের দুইটি শীর্ষ হোটেল দি ওয়েস্টিন ঢাকা ও শেরাটন ঢাকা-তে বিভিন্ন আকর্ষণীয় সুবিধা উপভোগ করতে পারবেন। খাবার, পানীয় ও জিমের মেম্বারশিপসহ হোটেলটির রুম ভাড়ার উপরও তারা পাবেন আকর্ষণীয় মূল্য ছাড় । আমরা বাংলালিংক অরেঞ্জ ক্লাব সদস্যদের আমাদের আতিথেয়তা উপভোগের জন্য স্বাগত জানাতে প্রস্তুত।”
বাংলালিংক-এর কাস্টমার লাইফ সাইকেল ম্যানেজমেন্ট ডিরেক্টর রফিক আহমেদ ও শেরাটন ঢাকা ও দ্য ওয়েস্টিন ঢাকার ক্লাস্টার জেনারেল ম্যানেজার স্টিফেন ম্যাসে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাংলালিংক-এর লয়্যালটি প্রোগ্রাম সিনিয়র ম্যানেজার জেইন জামান ও ইউএইচআরএল (দ্য ওয়েস্টিন ঢাকা, শেরাটন ঢাকা ও প্রিমিয়াম রেসিডেন্স হানসা-এর স্বত্বাধিকারী কোম্পানি) এর চিফ এক্সিকিউটিভ অফিসার শাখাওয়াত হোসেন।
তথ্যসুত্র: বাংলালিংক
গত ৩০ নভেম্বর ২০২৩ দেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক, স্বনামধন্য আইসক্রিম ব্র্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি ও এর স্বত্বাধিকারী প্রতিষ্ঠান তাওফিকা ফুডস-এর সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই নতুন চুক্তির আওতায়, লাভেলো আইসক্রিম পিএলসি ও এর স্বত্বাধিকারী প্রতিষ্ঠান তাওফিকা ফুডস-এর -এর কর্মীদেরকে বাংলালিংক কর্পোরেট সেবার বিভিন্ন সুবিধা দেবে। এর মধ্যে রয়েছে কর্পোরেট সংযোগ, ডাটা সংযোগ, বাংলালিংক-এর ওকলা® স্বীকৃত দ্রুততম ফোর-জি ইন্টারনেট, এসএমএস ব্রডকাস্ট, ভ্যালু-অ্যাডেড সার্ভিস সুবিধাসহ অন্যান্য উদ্ভাবনী ডিজিটাল সেবা। বাংলালিংক-এর এন্টারপ্রাইজ বিজনেস ডিরেক্টর রুবাইয়াত এ. তানজিন ও তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি- এর চিফ ফিন্যান্সিয়াল অফিসার মুস্তাক আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সম্প্রতি এই চুক্তিতে স্বাক্ষর করেন। বাংলালিংক-এর এন্টারপ্রাইজ বিজনেস ডিরেক্টর রুবাইয়াত এ. তানজিন, বলেন, “একটি গ্রাহক-কেন্দ্রিক ডিজিটাল অপারেটর হিসেবে এন্টারপ্রাইজ গ্রাহকদের উন্নত সংযোগ ও সর্বোচ্চ মানের ডিজিটাল সেবা দেওয়ার জন্য বাংলালিংক প্রতিশ্রুতিবদ্ধ। এই চুক্তির মাধ্যমে তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি-এর কর্মীদেরকে বিভিন্ন উন্নত ডিজিটাল সেবা দেওয়ার ব্যাপারে আমরা আশাবাদী।” তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি-এর চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মুস্তাক আহমেদ বলেন, “বাংলালিংক-এর সাথে চুক্তিবদ্ধ হতে পেরে আমরা আনন্দিত। দ্রুততম ফোর-জি নেটওয়ার্ক ও বিভিন্ন রকমের ডিজিটাল সেবা দেওয়ার মাধ্যমে বাংলালিংক ইতোমধ্যে দেশব্যাপী চার কোটিরও বেশি গ্রাহকের নির্ভরযোগ্য ডিজিটাল অপারেটর হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এই চুক্তির ফলে আমাদের কর্মীরা এখন সহজেই বাংলালিংক-এর অত্যাধুনিক প্রযুক্তির বিভিন্ন সেবা নিতে পারবে ও উপকৃত হবে।” চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি-এর কর্মকর্তাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন চিফ স্ট্র্যাটেজিক অফিসার মুহম্মদ রাজীব হাসান, চিফ অপারেটিং অফিসার মোঃ কামরুজ্জামান, এক্টিং কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ দিদারুল আলম এফসিএমএ। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলালিংক-এর হেড অফ ইমার্জিং সেগমেন্ট-নর্থ সৈয়দ সালাহউদ্দিন ইসরার ও হেড অব ইমার্জিং সেগমেন্ট-সাউথ নাফিজ আহমেদ সাঈদসহ অন্যান্য কর্মকর্তাগণ।
তথ্যসুত্র: বাংলালিংক


